Article By – সুনন্দা সেন

অ্যাক্সিস ব্যাংক ২০ ডিসেম্বর, ২০২৪ থেকে তার ক্রেডিট কার্ড ফিতে বেশ কিছু পরিবর্তন আনবে৷ গ্রাহকরা এই আপডেটগুলি সম্পর্কে ইতিমধ্যে বিজ্ঞপ্তি পেতে শুরু করেছেন । যার মধ্যে একটি নতুন রিডেমশন ফি, সংশোধিত সুদের হার এবং অতিরিক্ত লেনদেনের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে৷ জানা যাচ্ছে যে অ্যাক্সিস ব্যাংক EDGE রিওয়ার্ড ব্যবহার করার জন্য একটি রিডেম্পশন ফি চালু করছে। গ্রাহকদের নগদ রিডেম্পশনের জন্য ৯৯ টাকা (প্লাস ১৮% GST) এবং মাইলেজ প্রোগ্রামে পয়েন্ট স্থানান্তর করার জন্য ১৯৯ টাকা (সহ ১৮% GST) চার্জ করা হবে। তবে এই নতুন ফী প্রযোজ্য হবে কিছু নির্দিষ্ট ক্রেডিট কার্ডের জন্য। আর সেগুলি হলো:
- অ্যাক্সিস ব্যাংক আটলাস (Axis Bank Atlas) ক্রেডিট কার্ড
- স্যামসাং অ্যাক্সিস ব্যাংক ইনফিনিটি ক্রেডিট কার্ড
- স্যামসাং অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড
- অ্যাক্সিস ব্যাংক Magnus ক্রেডিট কার্ড (Burgundy ভেরিয়েন্ট সহ)
- অ্যাক্সিস ব্যাংক রিজার্ভ ক্রেডিট কার্ড
অ্যাক্সিস ব্যাংক এই বাদেও অন্যান্য অনেক ফি সংশোধন করেছে। চলুন সেগুলোও দেখে নেওয়া যাক। :–
- মাসিক সুদের হার ৩.৭৫% বৃদ্ধি করেছে।
- অটো ডেবিট রিভার্সাল এবং চেক রিটার্ন, পেমেন্টের পরিমাণের ২% ফি আকৃষ্ট করবে। যার ন্যূনতম ৫০০ টাকা এবং কোন উচ্চ সীমা নেই।
- পেমেন্ট মিস করলে অ্যাক্সিস ব্যাংক তার গ্রাহকদের ১০০ টাকা ফি চার্জ করবে।
- এবার থেকে রেন্টের টাকা লেনদেনে ১% ফি প্রযোজ্য হবে। ফিয়ের পরিমাণের উপর কোন ক্যাপ নেই।
- শিক্ষা ক্ষেত্রে লেনদেনের সময় যদি কোনো থার্ড পার্টি ব্যবহার করা হয় সেক্ষেত্রে লেনদেনে ১% ফি ধার্য করা হবে।
- ১০,০০০ টাকার বেশি পরিমাণ অর্থ ওয়ালে লোড করতে গেলে ১% ফি চার্জ করা হবে।
- একটি স্টেটমেন্ট সাইকেলে জ্বালানি খরচ ৫০,০০০ টাকার বেশি, ইউটিলিটি ২৫,০০০ টাকার বেশি এবং গেমিং লেনদেন, ১% ফি আকর্ষণ করবে।
রিওয়ার্ড রিডেমশনের ক্ষেত্রে যদি আপনি ফি দেওয়ার থেকে বাজতে চান। তাহলে আপনাকে ২০ ডিসেম্বর, ২০২৪- এর আগে সমস্ত রিওয়ার্ড ব্যবহার করতে হবে বা সরিয়ে নিতে হবে। না হলেই গুনতে হবে ফি। আর এই পরিবর্তনগুলি অ্যাক্সিস ব্যাংক এবং সিটি-মাইগ্রেটেড ক্রেডিট কার্ড উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷




