স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে মাসিক পেতে পারেন ৫৮৩৩ টাকা। মূলত ব্যাংকে সাধারণ জণগণ FD বা ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখেন। তবে ব্যাংক কেবল FD- এর সুবিধা দেয় না, ব্যাংকের বেশ কিছু স্পেশাল স্কিম থাকে। যার মাধ্যমে গ্রাহকরা ভালো রিটার্ন নির্দিষ্ট সময় জেনারেট করতে পারেন। তেমনি এক স্কিম হল স্টেট ব্যাংক এন্যুইটি ডিপোজিট স্কিম (Annuity Deposit Scheme)। যাতে বিনিয়োগ করলে আপনি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমান আয়ের সুযোগ পাবেন। তাই আপনি SBI– এর এই স্কিমটিকে Monthly Income Scheme বা MIS– ও বলতে পারেন।
SBI MIS স্কিমে এক সময়ে মোটা অঙ্ক বিনিয়োগ করলে মাসে মাসে অ্যাকাউন্টে সুদ জমা পড়ে আয় হিসাবে। এছাড়া আপনার সর্বনিম্ন বিনিয়োগকৃত অর্থের পরিমান মাসিক ১০০০ টাকা আয়ের উপর নির্ভর করে ঠিক করতে হয়। আর এই স্কিমের সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। SBI FD- এর সুদের মতো স্টেট ব্যাংকের এন্যুইটি ডিপোজিট স্কিমের সুদ অফার করে থাকে। আর মেযাদী হিসাবে সুদের হার পরিবর্তন হয়। ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে স্কিমটি বেশি সুদ অফার করে, SBI সাধারণ গ্রাহকদের জন্য ৭% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫% সুদ অফার করে। আবার যদি কেউ ৫ বছর থেকে ১০ বছর মেয়েদের জন্য বিনিয়োগ করেন, সেক্ষেত্রে SBI MIS সাধারণ নাগরিকদের ৬.৫০% এবং প্রবীণ নাগরিকদের ৭% সুদ অফার করে।
সরকারি প্রকল্পের কোর্স
SBI Annuity Deposit Scheme-এ বিনিয়োগ করে আপনি প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ আয় পাবেন। চলুন তবে উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যাক: যদি কোনো ব্যক্তি এই স্কিমে ২ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে। তখন সেই বিনিয়োগকারী যদি সাধারণ নাগরিক হোন তবে ৭% সুদের হারে প্রতি মাসে প্রায় ৫৮৩৩ পাবেন। আর ২ বছর পর ম্যাচুরিটি হলে ব্যক্তিটি প্রায় ১৪ লাখ টাকা পাবেন। আর ওই একই সময়ের জন্য যদি প্রবীণ নাগরিক বিনিয়োগ করেন সেক্ষেত্রে ৭.৫০% সুদের হারে বৃদ্ধ ব্যক্তি প্রতি মাসে ৬২৫০ টাকা পাবেন। আর ম্যাচুরিটি হলে ব্যক্তিটি ১৫ লাখ টাকা পাবেন।

Article By – সুনন্দা সেন





