ভারতের সর্ববৃহৎ পাব্লিক সেক্টর ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর উপর জনগণের ভরসা ও বিশ্বাস সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। সাথে গ্রাহকদের বিশ্বাস ধরে রাখতে FD তে আকর্ষণীয় সুদের হার অফার করে থাকে SBI। এছাড়া নতুন গ্রাহক বৃদ্ধিতে এবং পুরনো গ্রাহকদের ভালো রিটার্ন অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একাধিক ফিক্সড ডিপোজিট স্কিম চালু করে থাকে। তেমনি একটি স্কিম হলো ‘অমৃত কলস FD’। এই FD স্কিমের মেয়াদ হল মাত্র ৪০০ দিনের। অর্থাৎ টাকা জমা করার ৪০০ দিন পরেই আপনার বিনিয়োগকৃত ম্যাচিউরিটি হয়ে যাবে।

গ্রাহকদের কাছে অমৃত কলস স্পেশাল FD স্কিমের জনপ্রিয়তা দেখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বারবার এই স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ বাড়িয়েছে। বর্তমানে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করে বলা রয়েছে যে, SBI এর অমৃত কলস FD তে বিনিয়োগ করা শেষ তারিখ হল চলতি বছর বা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর। অর্থাৎ আপনি যদি এই স্কিমের লাভ পেতে চান তাহলে ৩০ সেপ্টেম্বরের আগে বিনিয়োগ করতে হবে। এছাড়া স্টেট ব্যাংকের অমৃত কলস স্কিমে সাধারন গ্রাহকদের ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০% সুদ অফার করা হয়ে থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক, এই স্কিমে কেউ ১ লক্ষ টাকা জমা করলে কত রিটার্ন পাবে সেই হিসেবে:
সরকারি প্রকল্পের কোর্স
ধরুন একজন সাধারন গ্রাহক SBI-এর স্পেশাল অমৃত কলস এফডি স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৭.১০% সুদের হার অনুযায়ী ৪০০ দিন পর মোট ৭,৭৮১ টাকা সুদ পাবেন। অর্থাৎ তিনি ম্যাচিউরিটিতে মোট ১,০৭,৭৮১ টাকা পাবেন। একই স্কিমে যদি একজন প্রবীণ নাগরিক ১ লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে তিনি ৭.৬০% সুদের হার অনুযায়ী ৪০০ দিন পরে ৮,৩২৯ টাকা সুদ পাবেন। অর্থাৎ মেয়াদ শেষে তিনি মোট ১,০৮,৩২৯ টাকা রিটার্ন পাবেন।

Article By – সুনন্দা সেন




