Article By – আস্তিক ঘোষ

আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ বিকল্পগুলির মধ্যে অন্যতম হলো ফিক্সড ডিপোজিট (FD)। গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়ার জন্য বেশিরভাগ মানুষ এর ওপরেই ভরসা করে। আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে ফিক্সড ডিপোজিট এর সরকারি ব্যাঙ্কগুলির থেকে সেরা সুদের হার দিচ্ছে 9টি ছোট আর্থিক ব্যাঙ্ক।
সূত্রের খবর, এই মাসে নবমবারের জন্য রেপো রেট 6.5 শতাংশে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াতে বাধ্য করেছে। আরবিআই-এর অবস্থানের কারণে, ফিক্সড ডিপোজিট এর ওপর ভালো পরিমাণ সুদের হার দিচ্ছে বেশ কয়েকটি সরকারী বাণিজ্যিক এবং ছোট অর্থায়নকারী ব্যাঙ্ক। দেশের অনেক ছোট আর্থিক ব্যাঙ্ক বিনিয়োগকারীদের সরকারি ব্যাঙ্ক এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সুদের হার প্রদান করে।
সর্বোচ্চ মেয়াদের সুদের হার:
AU Small Finance Bank 18 মাস, 8 শতাংশ
Equitas Small Finance Bank 444 দিন 8.5 শতাংশ
EASF Small Finance Bank 2 বছর থেকে 3 বছরের কম 8.25 শতাংশ
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 365 দিন থেকে 1095 দিন 8.25 শতাংশ
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 546 দিন থেকে 1111 দিন 9 শতাংশ
Suryoday Small Finance Bank 2 বছর 2 দিন 8.65 শতাংশ
Ujjivan Small Finance Bank 12 মাস 8.25 শতাংশ
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 1001 দিন 9 শতাংশ
Utkarsh Small Finance Bank 2 বছর থেকে 3 বছর বা 1500 দিন 8.25 শতাংশ।
তবে অনেকের মনেই প্রশ্ন ওঠে,একটি ছোট আর্থিক ব্যাঙ্ক এ টাকা রাখা কি নিরাপদ? ব্যাঙ্ক ডুবে গেলে বা দেউলিয়া হয়ে গেলে, বিনিয়োগকারীর একমাত্র ত্রাণ হল ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের বিমা কভার। 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিপোজিট এর ওপর বিমা কভারেজ প্রদান করে DICGC। ডিআইসিজিসি দ্বারা প্রদত্ত বিমা কভারেজ সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট এবং আরডি-এর মতো ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য।




