Article By – সুনন্দা সেন

বাজার মূল্যের ভিত্তিতে ভারতের বৃহত্তম নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি বাজাজ ফিনান্স লিমিটেড বিদেশী সংস্থাগুলির থেকে ৫০০ মিলিয়ন ডলার পর্যন্ত লোন নেওয়ার পরিকল্পনা করছে। বিষয়টির সাথে যুক্ত ব্যক্তিরা বলেছেন, এই অ-প্রাতিষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানটি দেশীয় বিকল্পগুলি সীমিত হওয়ার জন্য বৈশ্বিক তথবিল (Global Funds)- এর খোঁজ করছে লোনের জন্য। জানা যাচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড ইতিমধ্যে চারটি বিদেশী ব্যাংকের একটি গোষ্ঠীর সাথে এই বিষয়ে আলোচনা শেষ করেছে। বেশি কিছু জানা না গেলেও অনুমান করা যাচ্ছে ঋণের মেয়াদ তিন থেকে পাঁচ বছরের মধ্যে হতে পারে।
তহবিলগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংকের বাহ্যিক বাণ্যিজ্যিক ঋণের অধীনে সংগৃহীত হবে। আর লোনের সুদের হার থাকবে ৫০০ বেসিস পয়েন্ট বা ৫%। বাজাজ ফিনান্সের মুখপাত্র এই বিষয়ে বলতে না চাইলেও সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারের সময় বলেছে, ঋণ বা লোনের নিয়ম পরিবর্তনে ঋণদাতাদের জন্য ব্যাংক লোন সংগ্রহ করা কঠিন করে তুলেছে। তাই নন- ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে লোনের আশায় বৈশ্বিক ক্রেডিট মার্কেটে ট্যাপ করতে হচ্ছে। অবশহয কেবল বাজাজ ফিনান্স লিমিটেড নয়, এর আগে গোল্ড লোন প্রদানকারী সংস্থা মানাপ্পুরাম ফাইন্যান্স লিমিটেড, মুহুত ফাইন্যান্স লিমিটেড এবং পিরামল ক্যাপিটাল অ্যান্ড হাউজিং ফাইন্যান্স লিমিটেড চলতি বছরে বিদেশী ঋণ নিয়েছে।
বাজাজ ফিনান্স হল ভারতের প্রাচীনতম দুই-তিন চাকার গাড়ি প্রস্তুত কারক কোম্পানি বাজাজ অটো লিমিটেডের দ্বারা পরিচালিত কোম্পানি। যা ভারতের অণ্যতম প্রাচীন ঋণ প্রদানকারী নন – ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। যা ব্যবসায়ীক, ব্যাক্তীগত এবং বন্ধক (mortgage) লোন প্রভাইট করে। যে কারণে বাজাজ ফিনান্সের বিপুল অর্থের প্রয়োজন পড়ে। সম্প্রতি কেন্ত্রীয় অর্থমন্ত্রী RBI- কে দেশের ব্যাংক ও নন – ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ ও প্রদানের উপর গুরুত্ব দিতে বলেছে। তা দরুণ পরিবর্তীত ঋণের লোন বাজাজ ফিনান্স সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানকে বিদেশী ঋণ গ্রহনের জন্য প্ররোচিত হয়েছে।





