buzywithinfoBuzy With Info
Everything About Business
Personal loan

১০,০০০ টাকার নীচে ব্যক্তিগত ঋণের খেলাপি হার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে! আলোচনা করা হল চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের রিপোর্ট

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি অর্থবছর (২০২৪-২৫ সাল)-এর তৃতীয় প্রান্তিকের তথ্য দেখায় যে ১০,০০০ টাকার কম মূল্যের ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে, বৃহত্তর মূল্যের ঋণের তুলনায় হার বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে ঋণ নেওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ হারে ঋণ খেলাপির প্রবণতা লক্ষ্য করা গেছে। এই বিভাগে নতুন ঋণের উৎসগুলি ছিল NBFC (Non-banking Financial Institution)-এর আধিপত্যের ফলে। যারা দেশের শীর্ষ ১০০টি শহরের বাইরে নতুন ঋণগ্রহীতাদের ঋণ প্রদান করত। রিপোর্ট অনুসারে, ক্ষুদ্র ঋণের বিভাগে ছোট শহর ও গ্রামীণ অঞ্চলের ক্রমবর্ধমান অংশগ্রহণের ইঙ্গিত দেয়। পাশাপাশি বিভিন্ন প্রকারের ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতা এবং ক্রেডিট স্কোরবিহীন ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানা যাচ্ছে।

7 3

CRIF (Centre For Research in International Finance) হাই মার্কের ফিনটেক ব্যারোমিটার এবং ডিজিটাল লেন্ডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে যে ডিসেম্বর, ২০২৩ থেকে জুন, ২০২৪-এর মধ্যে ঋণ নেওয়া ব্যক্তিগত ঋণগ্রহীতাদের (Personal loan borrowers) মধ্যে খেলাপির হার ৪৪% বৃদ্ধি পেয়েছে। NBFC-গেলি মূল্য এবং পরিমাণের দিক থেকে ব্যক্তিগত ঋণ বিভাগে তাদের বাজার অংশ প্রসারিত করেছে। অনিরাপদ ব্যবসায়িক ঋণ বা UBL (Unsecured business loan) এবং সম্পত্তির বিপরীতে ঋণ বা LAP (Loan against property) বিভাগে, ১০ লক্ষ টাকার কম ঋণের চাহিদা ওই সময়ের মধ্যে স্থিতিশীল ছিল। ক্ষুদ্র ঋণ বিভাগে শীর্ষ ১০০টি শহরের বাইরের শহরগুলি মূল্যে ৪২% এবং আয়তনে ৪৪% অবদান রেখেছে।
CRIF হাই মার্কের পূর্ণকালীন পরিচালক শুভ্রাংশু চট্টোপাধ্যায় বলেন, প্রতিকূল সামষ্ঠিক অর্থনৈতিক প্রবণতার কারণে ২০২৪ সালের মার্চ মাসের পর থেকে নতুন ঋণের উৎসের প্রবৃদ্ধি ধীর হয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। প্রকাশিত প্রতিবেদনে সেইজন্যেই পয়েন্ট -ইন-টাইম স্কোরের উপর নির্ভর না করে সময়ের সাথে সাথে ঋণগ্রহীতাদের স্কোরের প্রবণতা পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া জুন, ২০২৩ থেকে ডিসেম্বর, ২০২৪-এর যেসব ঋণগ্রহীতাদের ক্রেডিট স্কোর হ্রাস পেয়েছে তাদের, উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ক্রমাগত ঝুঁকি মূল্যায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading