আমরা জানি সঞ্চয় ও বিনিয়োগের থেকে ভালো বিকল্প আর কিছু হয় না। তবে সবসময় তেমন সম্ভব হয় না। সেইরকম প্রয়োজনের সময়ে আমাদের personal loan আর credit card-এর মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়। দুটিই অর্থের প্রয়োজন মেটায়, তবে ভিন্নভিন্ন ভাবে। দুটিই unsecured loan, অর্থাৎ দুই ক্ষেত্রেই আপনাকে কিছু বন্ধক রাখতে হয় না। তবে এই দুই ক্ষেত্রেই সুদের হার, লোন পরিশোধের শর্ত ও অন্যান্য ফি আলাদা হয়। এই দুটি আপনি কীভাবে ব্যবহার করছেন তার উপর আপনার credit score ও সামগ্রিক আর্থিক পরিস্থিতি নির্ভর করছে। আমাদের আর্থিক লক্ষ্য এবং আর্থিক পরিস্থিতি অনুধাবন করে তুলনায় ভালো বিকল্পটি বেছে নিতে হয়।
Personal loan ও Credit card-এর পার্থক্য
→ ব্যক্তিগত লোন নিতে হলে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট বা ITR statement-এর মতো বেশ কিছু নথি জমা করতে হয়, অর্থাৎ এখানে দলিলের সংখ্যা বেশি।
অন্যদিকে, credit card-এর ক্ষেত্রে monthly payment-এ সুদের হার অনেক কম, প্রায় 2% – 4%। তবে APR অর্থাৎ Annual Percentage Rate অনেকক্ষেত্রে বেশি হতে পারে। মনে রাখতে হবে credit card-এ flat rate-এ interest গোনা হয়। অর্থাৎ EMI দেওয়ার ফলে আপনার principle amount কমে এলেও, প্রতিটি EMI-এর ক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণ একই থাকবে।
→ লোন পরিশোধের সময়সীমা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বেশি। ঋণগ্রহীতা মোটামুটি ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত সময় পান ঋণের অর্থ ফেরত দেওয়ার।
আর credit card-এর ক্ষেত্রে লোন পরিশোধের সময়সীমা অনেক কম। Credit card মূলত স্বল্পমেয়াদি জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা জিনিসপত্র কেনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
→ আপনার অতীতের ক্রেডিট রেকর্ড ও আয় অনুযায়ী ঠিক হয় আপনি কতটা personal loan পাবেন। তবে personal loan-এর অ্যামাউন্টটি বেশি হয়।
অন্যদিকে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনাকে আগে থাকতেই একটি credit limit দেওয়া হবে এবং আপনি সেই লিমিটের বাইরে খরচ করতে পারবেন না। যেমন, মনে করুন প্রতি মাসে আপনার credit limit ৩০,০০০ টাকা। তাহলে আপনি এই অ্যামাউন্ট পর্যন্তই খরচ করতে পারবেন। যদি আপনি কোনো মাসে ইতিমধ্যে ২০,০০০ টাকা খরচ করে থাকেন তাহলে সেই মাসের জন্য আপনি আর ১০,০০০ টাকা খরচ করতে পারবেন।
→ পারসোনাল লোনে ব্যাংক আপনার থেকে প্রসেসিং ফি, লেট ফি ইত্যাদি ধার্য করে। তবে ক্রেডিট কার্ডে আরও বেশ কিছু চার্জ যুক্ত থাকে যেমন, Annual percentage Rate (APR), annual maintenance charge, cash withdrawal charge ইত্যাদি।
→ পারসোনাল লোনে আপনি ফান্ড lump sum হিসেবে পাবেন, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে।
আর এদিকে credit card-এ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা থাকবে না, ফান্ড সরাসরি বিক্রেতা বা দোকানদারের অ্যাকাউন্টে জমা পড়বে।
কখন আপনার পারসোনাল লোন নেওয়া উচিত?
যখন আপনার আর্থিক প্রয়োজনীয়তা বেশি থাকবে অর্থাৎ বেশি ফান্ডের প্রয়োজন পড়বে, সেই সময়ে পারসোনাল লোন নেওয়া যেতে পারে, কারণ এই ধরনের ঋণ পরিশোধের সময়সীমা ৫ বছর অবধি থাকে ফলে অধিক দরকারে এটি বেশি কার্যকরী। যেমন অপ্রত্যাশিত কোনো চিকিৎসাজনিত খরচ, বিবাহের খরচ, অন্য একাধিক ঋণ পরিশোধ, বাড়ি মেরামত ইত্যাদি।
Personal loan-এর সুবিধা:
প্রথম সুবিধা অবশ্যই এটির মেয়াদ। Personal loan পরিশোধের মেয়াদ বেশি। ফলে আপনি ঋণ পরিশোধের জন্য বেশি সময় পান। এছাড়া বড় কোনো আর্থিক জরুরি অবস্থায় এটি অনেক বেশি কার্যকরী।
Personal loan-এর অসুবিধা:
Personal loan কেবলমাত্র দীর্ঘমেয়াদি প্রয়োজনের ক্ষেত্রে উপযুক্ত, যেখানে আপনার আর্থিক প্রয়োজন বেশি। তাই ছোটো খরচ মেটাতে এই লোন আপনার জন্য একেবারেই উপযুক্ত নয়।
কখন আপনার credit card নেওয়া উচিত?
ছোটো, প্রাত্যহিক খরচের জন্য ক্রেডিট কার্ড উপযোগী। যেমন bill payment, নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা ইত্যাদি। অর্থাৎ ছোটো আর্থিক প্রয়োজনে credit card ব্যবহার করা যেতে পারে।
Credit card-এর সুবিধা:
প্রথমত, যদি আপনি প্রতি মাসেই পুরো credit amount repay না করেন তাহলেই কেবলমাত্র credit card আপনার থেকে interest কাটে। তবে যদি আপনি সম্পূর্ণ অ্যামাউন্ট due date-এর আগেই pay করে দেন, সেক্ষেত্রে আপনাকে কোনো সুদ দিতে হবে না, অর্থাৎ অন্যভাবে বললে সম্পূর্ণ বিনা সুদে স্বল্পমেয়াদি লোনের সুবিধা দেয় credit card।
দ্বিতীয়ত, Credit card ব্যবহার করে কোনো পেমেন্ট করলে বা কিছু কেনা হলে ক্যাশব্যাক পয়েন্ট ও রিওয়ার্ড পেতে পারেন।
Credit card-এর অসুবিধা:
এর অন্যতম অসুবিধা হল এর সহজ ব্যবহার। আমরা খুব সহজে কার্ড সোয়াইপের মাধ্যমে credit card থেকে কেনাকাটা করতে পারি। যেটা একদিকে সুবিধার হলেও বহু মানুষ ঋণ বা ধারে কেনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, যা আদতে তাঁর আর্থিক অভ্যাসে নেতিবাচক প্রভাব ফেলে।
অর্থাৎ শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে personal loan নেওয়া বা credit card নেওয়া ব্যক্তিবিশেষের আর্থিক পরিস্থিতি ও লক্ষ্যের উপর নির্ভর করছে। ফলে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী এই দুটি ঋণই বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করতে পারবেন। আশা করা যায় দুই ক্ষেত্রেই সুবিধা-অসুবিধা দেখে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন।





