buzywithinfoBuzy With Info
Everything About Business
Phonepe

মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সাহায্য করছে Phonepe! লোন পেতে কী কী স্টেপ করতে হবে ফলো?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

PhonePe একটি পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের বিপরীতে সরাসরি তাদের অ্যাপের মাধ্যমে লোন নিতে পারবেন। আর এই পরিষেবাটি প্রযুক্তি-কেন্দ্রিক নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) DSP ফাইন্যান্সের সাথে অংশীদারিত্বে দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে ২ কোটি টাকা পর্যন্ত লোন অ্যাক্সেস করতে পারবেন। ঋণ বা লোন গ্রহনকারীদের কেবল উত্তোলিত অর্থের উপর সুদ দিতে হবে, কোনও EMI সুবিধা নেই। আর লোনস এগেনস্ট মিউচ্যুয়াল ফান্ড (LAMF) প্রোডাক্টটি বিনিয়োগকারীদের তাদের মিউচ্যুয়াল ফান্ড হোল্ডিংসকে জামানত হিসেবে বন্ধক রাখতে দেয়। 

July 18 New in article ads By Sir

লোন পেতে কিছু স্টেপ গ্রহণ করতে হবে, আর সেই স্টেপগুলি হলো: 

  • PhonePe অ্যাপের লোন সেক্টরের ‘লোনের বিপরীতে মিউচ্যুয়াল ফান্ড (Loans Against Mutual Funds)’ অপশান ওপেন করতে হবে। 
  • প্যান এবং OTP লেখার পর যোগ্য মিউচ্যুয়াল ফান্ড ও একটি লোনের অফার লাইন তৈরি করুণ। তারপর নিজের লোনের পরিমাণ নির্বাচন করুণ। 
  • এরপরে KYC বাধ্যতামূলক। KYC সম্পন্ন হলে সুদ পরিশোধের জন্য অটোপে (Autopay) সেট অপশান অন করুণ।
  • আর লোন নিশ্চিত করার জন্য মিউচ্যুয়াল ফান্ড ইউনিটগুলি চিহ্নিত করার সাথে নিশ্চিত করুণ। 
  • লোন বা ঋণ চুক্তিটি ডিজিটালভাবে স্বাক্ষর করুণ, তারপরেই কিন্তু লোনের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

মাথায় রাখতে হবে যে মূলধন যে কোনো সময় পরিশোধ করা যেতে পারে। যার পরে ক্রেডিট লাইট পুনঃরায় ব্যবহার করা যেতে পারে। এই পরিষেবার লক্ষ্য মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ প্রক্রিয়া সক্রিয় রাখার সাথে সাথে লিক্যুইডিটি প্রদান করা। আর ঋণ প্রদান, বিতরণ, পরিশোধ এবং ঋণের ক্লোজারসহ সম্পূর্ণ প্রক্রিয়া PhonePe অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading