Article By – সুনন্দা সেন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB একাধিক রিটেইল লোন প্রডাক্টের সুদের হার সংশোধন করেছে। এই সংশোধনীতে (revision) হোম, কার, এডুকেশন এবং পার্সোনাল লোন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া PNB ফিক্সড ডিপোজিটের বিপরীতে একটি অনলাইন ওভারড্রাফ্ট (I-OD) সুবিধা প্রদান করছে। গ্রাহকরা ডিজিটাল আবেদনের মাধ্যমে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট পেতে পারেন। ব্যাংক জানিয়েছে যে এতে সুদে হার প্রযোজ্য আমানতের হারের চেয়ে ১% বেশি।
তবে চলুন পরিবর্তিত লোনের হারগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। –
- PNB-এর হোম লোন প্রকল্পগুলির আপডেটেড সুদের হার হলো:
| হোম লোন স্কিমসের নাম | নতুন সুদের হার |
| PNB ডিজি (Digi) হোম লোন | ৮.১৫% |
| PNB ম্যাক্স সেভার হোম লোন | ৮.৩০% |
| PNB হোম লোন | ৮.১৫% |
| PNB জেন-নেক্সট হোম লোন | ৮.১৫% |
এবার দেখে নেওয়া যাক PNB-এর পরিবর্তিত কার লোন এবং তার বৈশিষ্ট্য বিষয়ে:-
| স্কিমের নাম | সুদের হার | মূল বৈশিষ্ট্য |
| PNB ডিজি কার লোন | ৮.৫০% | সম্পূর্ণ ডিজিটাল পক্রিয়ায় ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। |
| PNB কার লোন | ৮.৫০% | নতুন এবং ব্যবহৃত গাড়ির জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত লোন প্রদান |
| PNB গ্রীণ কার লোন | ৮.৫০% | EV ভেহিক্যালের জন্য ০.৫০% ছাড় এবং সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত মেয়াদ |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পরিবর্তীত এডুকেশন লোনের সুদের হারে তালিকা অনুসারে –
| স্কিমের নাম | সুদের হার |
| PNB ডিজি এডুকেশন লোন | ৭.৮৫% |
| PNB উড়ান | ৯% |
| PM বিদ্যালক্ষী | ৭.৮৫% |
| PNB সরস্বতী | ৭.৯০% |
| PNB প্রতিভা | ৭.৮৫% |
PNB-এর পার্সোনাল লোনের ক্ষেত্রে পরিবর্তিত সুদের হারের সাথে মূল বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক। –
| স্কিমের নাম | সুদের হার | মূল বৈশিষ্ট্য | |
| প্রি-অ্যাপ্রুভ পার্সোনাল লোন | ১১.২৫% | ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পক্রিয়া যাচ্ছে | |
| PNB স্বগাত | ১১.২৫% | ব্যাংকের নতুন গ্রাহকদের জন্য OTP ভিত্তিক অ্যাপ্রুভালের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে | |




