আপনি যদি প্রতি মাসের নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট পরিমান অর্থ পেতে চান, তাহলে বিনিয়োগ করতে পারে ব্যাংকের মান্থলি স্কিমে। আর এই বিনিয়োগ বিকল্পের অন্যতম সুবিধা হল এতে বেশির ভাগ ক্ষেত্রে বিনিয়োগের কোনো সীমা থাকে না। যে কারণে আপনি নিজের সামর্থ অনুসারে বিনিয়োগ করে প্রতিমাসে ভালো পরিমাণ অর্থের আয় নিশ্চিত করতে পারেন। ভারতের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলিতে মান্থলি ইনকাম স্কিমের অপশন থাকে বিনিয়োগের জন্য। আর আপনি যদি PNB– এর গ্রাহক হোন তবে ব্যাংকে বিনিয়োগে মাসিক ৯,৩০০ টাকা আয় করতে পারবেন। তবে কীভাবে?
ভারতের পোস্ট অফিস এবং হাতে গোনা সরকারি ও বেসরকারি ব্যাংকের মান্থলি স্কিমের মতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোনো মান্থলি ইনকাম স্কিম নামে পরিকল্পনা নেই। তবে PNB- র ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে তার থেকে প্রাপ্ত সুদ মাসিক আয় হিসাবে পেতে পারেন। যা আদপে একটি মান্থলি স্কিমের মতোই কাজ করে।
ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংকের ফিক্স ডিপোজিট বা FD- এর সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সময়ের জন্য বিনিয়োগে সুযোগ পান। আর পিএনবি তার গ্রাহকদের সময়ের ভিত্তিতে সুদের হার নির্বাচিত করে। তাই আপনি ৩.৫০% থেকে ৭.৫০% পর্যন্ত সুদের সুবিধা পেতে পারেন। আর আপনি যদি প্রবীণ হোন বা বয়স ৬০ বছর থেকে ৮০ বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে অতিরিক্ত ০.৫০% থেকে ১% বেশি সুদ পেতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাকের FD- তে বিনিয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন সীমা হল ১ হাজার টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগ সীমা নেই।
যদি কোনো ব্যক্তি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ২ থেকে ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তবেই তিনি সুদ হিসাবে প্রায় ৯ হাজার টাকা মাসিক আয় করতে পারবেন। আসলে পিএনবি ২-৩ বছরের মেয়াদের FD- তে সাধারণ গ্রাহকদের ৭% এবং প্রবীণদের ৭.৫০% সুদ অফার করে। তাই কেউ যদি ওই সময়ের জন্য ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করে। তবে MIS ক্যালুলেটর এবং FD ইন্টারেস্ট অনুযায়ী প্রতিমাসে সাধারণ নাগরিক হলে ৮,৭০০ টাকা পাবেন। আর তিনি যদি প্রবীণ হোন তবে মাসিক ৯,৩০০ টাকা পাবেন।
Article By – সুনন্দা সেন






