buzywithinfoBuzy With Info
Everything About Business
pvtb

কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল বেসরকারি ব্যাংক! কতজন কর্মী হারাবেন কাজ?

কোভিডের সময় থেকে কর্মসংস্থান বিশ্বের মানুষের কাছে একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২০ সাল থেকে কর্মী ছাঁটাই শুরু করে বিভিন্ন কোম্পানি। ২০২৪ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে। যার দরুণ কাজ হারিয়েছেন লক্ষাধিক কর্মী। IT সেক্টর প্রথম বিপুল পরিমানে ছাঁটাই শুরু করলেও একে একে বিভিন্ন কোম্পানি একই কাজ করেছে। এবার সেই পথে হাঁটা শুরু করেছে ভারতের এক জনপ্রিয় Private Bank। 

7

জানা যাচ্ছে ইয়েস ব্যাংক (Yes Bank) অভ্যন্তরীণ খরচ কমানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে। এই উদ্দেশ্যে প্রথমে বহুজাতিক পরামর্শদাতা নিয়োগ করেছে। আর তাদের মতামত অনুযায়ী ছাঁটাইয়ের সীদ্ধান্ত নিয়েছে। কারণ গত কয়েক বছরে ব্যাংকের ব্যয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে এই Private Bank– এর মোট ব্যয় প্রায় ১৭% বেড়েছে। আর একই সময়ে ব্যাংকের কর্মচারীদের উপর করা ব্যয় ১২%- এরও বেশি বেড়েছে। 

সরকারি প্রকল্পের কোর্স

সংবাদ মাধ্যমের সাথে এই বিষয় ব্যাংক কথা বলার সময় জানিয়েছে যে, ব্যাংকের পুনর্গঠন ব্যবস্থার অংশ হিসাবে ৫০০ জন কর্মীকে ছাঁটাই করতে পারে ব্যাংক। অবশ্য চাকরিচ্যুত কর্মীদের ৩ মাসের বেতন প্যাকেজ অফার করা হয়েছে। ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে ইয়েস ব্যাংকের ব্যাংকিংয়ের শাখায়। কারণ বেশিরভাগ এই বিভাগ থেকে কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। ছাঁটাই কার্যক্রম হোলসেল ব্যাংকিং থেকে রিটেল ব্যাংকিং পর্যন্ত প্রায় সমস্ত বিভাগকে প্রভাবিত করেছে। 

private bank
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading