buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled 700 x 325 px 21

RD- এর জন্য কোন ব্যাংক সেরা? SBI থেকে Yes Bank, সকল ব্যাংকে সুদের হার কত? জানুন বিস্তারিত। 

এক সাথে বিপুল পরিমাণ অর্থ ব্যংকে FD (Fixed Deposit) করতে সকলে পারেন না। তার কারণ দেশের অধিকাংশ জনগণ বেতনভোগী কর্মী। তাই তাদের হাতে মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে অর্থ আসে, যাকে বলা হয় বেতন। যার ফলে তারা এক সময়ে বিপুল অর্থ বিনিয়োগ করার বদলে মাসে মাসে ব্যাংকে অর্থ জমা করতে বেশি পছন্দ করেন। আর ব্যাংকের এই মাসিক সঞ্চয় তথা বিনিয়োগ পরিকল্পনাকে RD অর্থাৎ Recurring Deposit বলা হয়। যে সকল মানুষদের কাছে RD- তে বিনিয়োগ করা সুবিধে মনে হয়, তাদের অবশ্যই বিনিয়োগ করার আগে কোন ব্যাংক RD তে কত রিটার্ন প্রদান করে তা জেনে নেওয়া প্রয়োজন। চলুন তবে দেখে নেওয়া যাক কোন ব্যাংক কত সুদ দেয় RD- তে:-

  1. SBI (State Bank of India) : স্টেট ব্যাংকে এক বছর থেকে দশ বছর মেয়াদের RD স্কিম রয়েছে। আর আলাদা আলাদা মেয়াদের জন্য ব্যাংকটি আলাদা আলাদা সুদ অফার করে। সাধারণত গ্রাহকদের SBI রেকারিং ডিপোজিট স্কিমে ৬.৫০% থেকে ৭% পর্যন্ত সুদ প্রদান করে। আর প্রবীণ নাগরিকদের বা সিনিয়র সিটিজেনদের ৭%- ৭.৫০% পর্যন্ত সুদের হার অফার করে। 
1
  1. ICICI Bank : এই বেসরকারি ব্যাংকে ৬ মাস থেকে ১০ বছরের মেয়াদের RD স্কিম রয়েছে। আর প্রত্যেক প্ল্যানের জন্য রয়েছে পৃথক পৃথক সুদ। তবে সাধারণ ভাবে ব্যাংকটি ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে নবিন গ্রাহকদের ৪.৭৫% থেকে ৭.১০% সুদের হার অফার করে এবং প্রবীন নাগরিকদের ৫.২৫% থেকে ৭.৫০% সুদ অফার করে। 
  1. Yes Bank : আপনি চাইলে ৫ মাস থেকে শুরু করে ৫ বছর মেয়াদের জন্য Yes Bank- এর RD স্কিমে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে এই ব্যাংকে পুনরাবৃত্তি আমানত তিন মাসের জন্য বুক করতে পারেন অর্থাৎ আপনারা চাইলে ৬,৯,১২ মাসের মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন। Yes Bank- এর RD গ্রাহকরা ৬.১০% – ৭.৭৫% সুদ পেয়ে তাকেন এছাড়া প্রবীন গ্রাহকরা কমপক্ষে এর থেকে ০.৫০% বেশি সুদ পান। 
Your paragraph text 14
  1. HDFC Bank : এই ব্যাংকে RD করতে পারবেন ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে। একানে ৬ মাসের রেকারিং ডিপোজিটে ৪.৫০% সুদ পাওযা যায়। ৯, ১২, ১৫ মাসের মেয়াদের জন্য ৭.১০% এবং ২৪, ২৭, ৩৬, ৩৯, ৮৪, ৬০, ৯০ এবং ১২০ মাসের RD- এর জন্য ৭% সুদ অফার করে HDFC ব্যাংক। 

আপনারা মাসে মাসে বিনিয়োগ করতে চান তবে রেকারিং ডিপোজিটের থেকে বেশি সুদ আশা করেন! সেক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন Central Government Schemes- এ। রেকারিং ডিপোজিটের মতো সরকারি স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অবসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরি জীবীদের ভবিষ্যৎ জীবনের জন্য সহ নানা কারণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিমগুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

3

Comment (1)

  • ?s=96&d=mm&r=g

    এক বা দু'জন নয়, এবার থেকে ব্যাঙ্ক নমিনি হতে পারবেন একসঙ্গে চারজন

    August 10, 2024

    […] ব্যাপার হিসেবেই গণ্য করা হত। বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হিসেবে কোন ছেলের […]

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading