এখনও পর্যন্ত অর্থ সঞ্চয়ের কথা ভাবলে প্রথমেই মাথায় আসে ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD– এর নাম। কারণ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা নিরাপদে থাকে। এছাড়া ফিক্সড ডিপোজিটের প্রচলন চলে আসছে দীর্ঘ সময় ধরে। এই দিকটি লক্ষ্য রেখেই ব্যাংকগুলি নানা স্কিম আনার সাথে FD- এর সুদের হারও পরিবর্তন করে থাকে। সাধারণ মানুষ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে বিভিন্ন ব্যাংকের সুদ হার তুলনা করে থাকে। আর তিনি সেখানেই টাকা রাখেন, যেখানে সুদের হার তুলনামূলক ভাবে বেশি হয়। এই জন্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক যখন রেপো রেটে কোনো পরিবর্তন না করে; সুদের হার ৬.৫% রেখেছিল তখন ব্যাংকগুলি তার গ্রাহকদের জন্য আকর্ষনীয় স্কিম এনেছিল। পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)– এর মতো ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিটে বেশি সুদের অফার এনেছে। চলুন দেখে নেওয়া যাক তিনটি ব্যাংকের নতুন প্রস্তাবগুলি কি কি:-

- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া :- এই সরকারি ব্যাংক SBI MOBS নাম স্কিম এনেছে। যেখানে গ্রাহকরা কোনো চার্জ ছাড়াই যেকোনো সময় ১ হাজার টাকার গুণে টাকা তুলতে পারবেন অর্থাৎ ১,২,৩ হাজার করে টাকা তুলতে পারবেন। আর স্কিমে সর্বনিম্ন ১০ হাজার টাকা জমা করতেই হবে, তবে সর্বাধিক কত টাকা রাখা যাবে সেই বিষয় ব্যাংক কোনো কিছু নির্ধারণ করেনি। এছাড়াও জমাকৃত থেকে রিডিম করলেও সুদে কোনো প্রকার পরিবর্তন আনা হবে না। তবে চলুন কত সুদ পাওয়া যাবে কত দিনে দেখে নেওয়া যাক:-
- ৭ থেকে ৪৫ দিনের FD তে সাধারণ নাগরিকদের জন্যে৩% এবং প্রবীণদের জন্যে ৩.৫% সুদ অফার করছে।
- ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৪.৫০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫% সুদ অফার করছে।
- ১৮০ থেকে ২১০ দিনের জন্য এমনি ৫.২৫% এবং প্রবীণদের জন্য ৫.৭% সুদ অফার করছে।
- ১ বছরের জন্য সাধারণ নাগরিকদের ৬.৮০% এবং প্রবীণদের ৭.৩০% সুদ অফার করছে।
- দুই বছরে এমনি ৭% এবং প্রবীণদের ৭.৫০% সুদ অফার করেছে।
- তিন থেকে পাঁচ বছরে কম বয়সীদের জন্য এবং প্রবীণদের জন্য ৭% সুদ অফার করছে।

- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB):- ১২ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে PNB FD- তে সুদের হার কিছুটা পরিবর্তন করেছে। যেমন:-
- ১৮০ থেকে ২১০ দিনে FD তে এমনি ৬.৫% এবং প্রবীণদের জন্য ৬.৮% সুদ অফার করছে।
- বছরের FD- তে সকলের জন্য ৭.২৫% এবং প্রবীণদের জন্য ৭.৫৫% সুদ অফার করছে।
- ৪০০ দিনের FD- তে সকলের জন্য ৭.৩০% এবং প্রবীণদের জন্য ৮.৫% সুদ অফার করছে।
- ৪০০ দিন থেকে ২ বছরের FD- তে সকলে ৭.৩% এবং ৭.৬% সুদের পাবেন।
- HDFC ব্যাংক:- এই ব্যাংকটি সাধারণত নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের প্রত্যেক মেয়াদের জন্য অতিরিক্ত ০.৫% বেশি সুদ অফার করছে। আর সাধারণ জনগনকে অফার করা সুদের হার হল-
- ১২ থেকে ১৫ মাসের কম মেয়াদের জন্য ৭.৬০% সুদ অফার করছে।
- ২ বছর ১ মাস এবং ৩ বছর ১ দিনের FD তে ৭.৫০% সুদ অফার করছে।
ফিক্সড ডিপোজিটের মতো নিরাপদ অন্য আর একটি বিনিয়োগ বিকল্প হলো সরকারি স্কিম। যা FD এর তুলনায় বেশি সুদ অফার করে থাকে। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে দেশের কেন্দ্রীয় সরকার স্কিম ডিজাইন করেছে। আপনি এক্ষুনি চাইলে Central Government schemes এ বিনিয়োগ করতে পারবেন। তবে তার আগে জানতে হবে কবে থেকে, কীভাবে এবং কোন স্কিমে বিনিয়োগ করবেন। আর [এই সকল বিষয় সাহায্য পেতে লিংকে ক্লিক করুন]



