buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 2024 12 12T181905.122

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক ইনফ্রাস্ট্রাকচার বন্ডের মাধ্যমে ৩,০০০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে! এই বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক তার লোন বুক এবং বৃদ্ধিকে সমর্থন করার লক্ষ্যে তার প্রথম ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যুর মাধ্যমে ৩,০০০ কোটি টাকা সংগ্রহ করতে প্রস্তুত। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO স্বরূপ কুমার সাহা বলেছেন, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক ইনফ্রাস্ট্রাকচার বন্ডের মাধ্যমে ৫,০০০ কোটি টাকা পর্যন্ত অর্থ সংগ্রহ করতে পারে। তবে তা একাধিক ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ব্যাংকটি এই বন্ডের মাধ্যমে ৩,০০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রাখছে। আশা করা হচ্ছে ২০২৪ সালের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বন্ড ইস্যু করা হবে। যার বেস সাইজ ৫০০ কোটি টাকা এবং একটি গ্রিণশু বিকল্প ২,৫০০ কোটি টাকা।

8 3

বন্ডগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI-এর নির্দেশিকা অনুসারে ১০ বছরের মেয়াদ বহন করবে এবং এটি দেশীয় রেটিং এজেন্সিগুলি থেকে একটি ‘AA’ রেটিং পেয়েছে। ইস্যু থেকে প্রাপ্ত আয় পরবর্তী দুই প্রান্তিকে ব্যবহার করা হবে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বা NSE-তে লেনদেনের জন্য তালিকাভুক্ত করা হবে। এই ইনফ্রাস্ট্রাকচার বন্ডগুলি তহবিল সংগ্রহের অন্যান্য ফর্মগুলির তুলনায় একটি অতিরিক্ত সুবিধাও প্রদান করে থাকে। কারণ সেগুলি নগদ রিজার্ভ অনুপাত বা CRR এবং সংবিধিবদ্ধ তারল্য অনুপাত বা SLR প্রয়োজনীয়তা থেকে অব্যহতিপ্রাপ্ত।

এই বিভিন্ন প্রকার সুবিধার জন্য সাম্প্রতিক বছরগুলিতে দেশীয় অনেক ব্যাংক ইনফ্রাস্ট্রাকচার গত বন্ডের দিকে মনোনিবেষ করছে। সেই তালিকায় নাম লেখালো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এছাড়া ব্যাংকটি সম্প্রতি তার আর্থিক কর্মক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি দেখেছে। সম্পদের মানের পরিপ্রেক্ষিতে ব্যাংকের গ্রস নন – পারফর্মিং অ্যাসেট (NPAs) এক বছর আগের ৬.২৩% থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঋণে ৪.২১%-এ নেমে এসেছে। নেট NPA-ও উন্নত হয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading