buzywithinfoBuzy With Info
Everything About Business
rbicrefig

ক্রেডিট কার্ডের বিল পে নিয়ে বড় ঘোষণা RBI- এর! কোন সিস্টেমে করতে হবে বিলের পেমেন্ট?

ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে ফিনটেক সংস্থার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। বেশ কিছু সংস্থার নাম উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। RBI– এর নির্দেশিকা অনুযায়ী, ক্রেড, ফোন পে, বিলডেস্কের মতো ফিনটেক সংস্থার মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল আর পেমেন্ট করা যাবে না। ১জুলাই, ২০২৪ থেকে রিজার্ভ ব্যাংকের সেন্ট্রালাইজড বিলিং নেটওয়ার্কের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পে করতে হবে। 

4

অ্যাক্সিস, HDFC এবং ICICI ব্যাংকের মতো ৫০ মিলিয়নের বেশি যে ব্যাংকের ক্রেডিট কার্ড বিতরণ হয়েছে, সেই সকল প্রথম সারি ব্যাংকের ক্রেডিট কার্ড বিল মেটানোর জন্য BBPS বা ভারল বিল পেমেন্ট সিস্টেম চালু করতে হবে। BBPS রিজার্ভ ব্যাংকের সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম। ৩০ জুনের পর যে সকল ব্যাংক নতুন ম্যান্ডেট সিস্টেম আপডেট করবে না তাদের গ্রাহক বিল পে করতে পারবেন না। কারণ কেবল গ্রাহক নয় ব্যাংকেও RBI- এর নতুন ম্যান্ডেট মানতে হবে। 

সরকারি প্রকল্পের কোর্স

ভারতের ক্রেডিট কার্ড ইস্যু করা মোট ৩৪টি ব্যাংকের মধ্যে মাত্র ৮ টি ব্যাংকে ভারত বিল পেমেন্ট সিস্টেম বা BBPS রয়েছে। তাদের মধ্যে পরিচিত ব্যাংকগুলি হল- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), ব্যাংক অফ বরোদা (BOB), ইন্ডাসাইড ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক এবং ফেডারেড ব্যাংক। অন্যদিকে প্রথম সারির পেমেন্ট কোম্পানির CEO- দের তরফ থেকে RBI- এর কাছে ডেডলাইন ৩০জুন থেকে বাড়ানোর আর্জি জানানো হয়েছে। 

rbicr
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading