বৃহস্পতিবার অর্থাৎ ২০ জুন, ২০২৪ তারিখে মুম্বাই কলেজ অফ সুপারভাইজার আয়োজিত গ্লোবাল কনফারেন্স অফ ফিনান্সিয়াল রেজ়িলেয়েন্সে গিয়েছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। সেখানে শক্তিকান্ত দাস বক্তব্য রাখার সময় বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসায় বৃদ্ধির আশায় ব্যাংক এবং নন-ব্যাংকিং ফিনান্স সংস্থাগুলিকে অধিক পরিমাণে ঋণ দেওয়া উচিত কাজ নয়। তিনি বলেছেন যেকোনো আর্থিক সংস্থার অহেতুক আর্থিক ঝুঁকি নেওয়া উচিত নয়।
RBI গভর্নর আরও বলেন যে, ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্স সংস্থাগুলিকে ঝুঁকি কমাতে এবং ঝুঁকি হাত থেকে বাঁচতে অবশ্যই একটি রুপরেখা রাখা আবশ্যক। সাথে মুনাফা বাড়তে একটি ব্যবসায়িক মডেল তৈরি করা প্রয়োজন। তিনি আরও জানান, অনেক সংস্থায় মডেল থাকলেও তাতে খুত রয়েছে। যে কারণে অনেকক্ষেত্রে ঝুঁকি এড়াতে চাইলেই সেই বিষয় কোনো পদক্ষেপ কার্যকর প্রমাণিত হয় না। শক্তিকান্ত দাস ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত করার সাথে সার্বিক আর্থিক ব্যবস্থার সহনশীলতাও বজায় রাখার কথা বলেছেন।
সরকারি প্রকল্পের কোর্স
এর সাথে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে, RBI দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর বিশেষ নজর দারি চালাচ্ছে। যে কারণে অনেক ব্যাংকের এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম রোধ হয়েছে ও তাদের ব্যবসার উপর নিয়ন্ত্রন জারি করা হয়েছে। বর্তমানে বিজনেস মডেলের স্থায়িত্ব এবং ধারাবাহিকতার বিষয় খতিয়ে দেখছে RBI। পাশাপাশি কোনও আর্থিক প্রতিষ্ঠানে গুরুতর সমস্যা দেখা দিলে শীর্ষ ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের এগজিকিউটিভ ডিরেক্টরের সাথে তৎক্ষণাৎ আলোচনার কথা বলেছেন। এছাড়া একথাও সত্যি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোনও সমস্যার ইঙ্গিত পেলে তা দূর করতে আগাম পদক্ষেপ নিয়ে থাকে।

Article By – সুনন্দা সেন





