buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 79

লন্ডন থেকে ফিরলো 100 টন হলুদ ধাতু! বিদেশে রয়েছে কত পরিমাণ ভারতীয় সোনা? জানাল RBI 

RBI News: Reserve Bank Of India (RBI) ব্রিটেন থেকে 100 টনেরও বেশি সোনা দেশে তার রিজার্ভে স্থানান্তরিত করছে। 1991 সালের পর এই প্রথম কেন্দ্রীয় ব্যাঙ্ক তার স্থানীয় রিজার্ভে এত সোনা জমা করেছে। আগামী মাসের মধ্যে দেশে ওই 100 টন সোনা আসতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দেশের মধ্যে সোনা মজুদ করার যৌক্তিক কারণ রয়েছে। 

New Add Banner1

এছাড়াও, কেন্দ্রীয় ব্যাঙ্ক তার স্টোরেজকে বৈচিত্র্যময় করতে চাইছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের শেষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) -এর কাছে 822.1 টন সোনা ছিল। এর মধ্যে 413.8 টন সোনা বিদেশে রয়েছে। গত আর্থিক বছরে, Reserve Bank of India (RBI) তার রিজার্ভে 27.5 টন সোনা যোগ করে। সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের কাছে সোনা রাখে।

ভারতও এর ব্যতিক্রম নয়। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড -এ স্বাধীনতার আগে থেকে ভারতের সোনার স্টক মজুদ রাখা হয়। এক আধিকারিক জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) কয়েক বছর আগে থেকে প্রচুর সোনা কেনা শুরু করে। তবে এই সোনা কোথায় রাখা হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। এখনও কোনও সিদ্ধান্তে আসা যায়নি।

RBI

তবে ভারতে এই সোনা আনার পদক্ষেপের পেছনেও বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দেশে সোনা আনার জন্য শুল্কে ছাড় পেয়েছে। এছাড়া বিপুল পরিমাণ সোনা পরিবহনের জন্য একটি বিশেষ বিমানেরও ব্যবস্থা করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এ জন্য ব্যাপক নিরাপত্তাও দেওয়া হয়েছে।

এই পদক্ষেপটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) -এর স্টোরেজ খরচ কমাতে সাহায্য করবে। যা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে দিতে হত। যদিও এই টাকার পরিমাণ খুব বেশি নয়। দেশের মধ্যে, মুম্বইয়ের মিন্ট রোডের পাশাপাশি নাগপুরের পুরনো আরবিআই ভবনে সোনা রাখা হবে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading