buzywithinfoBuzy With Info
Everything About Business
rbifiggg

এবার বিপাকে এক সরকারি ব্যাংক, একাধিক অভিযোগ আনলো RBI! কত টাকা জরিমানা দিতে হবে ব্যাংকটিকে?

বর্তমানে দেশের সরকারি – বেসরকারি ব্যাংক, অসংগঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর বিশেষ নজর দিচ্ছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক। নিয়ম লঙ্ঘন করলেই শাস্তি সহ মোটা অংকের জরিমানা আরোপ করছে RBI( Reserve Bank Of India)। এবার নিয়ম লঙ্ঘনের জন্যে কাঠ গোড়ায় দাঁড়িয়েছে ভারতের এক সরকারি ব্যাংক। তার বিরুদ্ধে কেওয়াইসি (KYC ) সংক্রান্ত নিয়ম-কানুন পালন না করে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ এনেছে কেন্দ্রীয় ব্যাংক। 

RBI

প্রথমে ২০২২ সালের ৩১ মার্চ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক অবস্থা খতিয়ে দেখে কেন্দ্রীয় ব্যাংক, সেই সময় ব্যাংকের তরফ থেকে করা বেশকিছু অনিয়ম ধরা পড়ায় ব্যাংকটিকে নোটিশ জারি করে ছিলো। উল্লেখ্য, সেই সময় রিজার্ভ ব্যাংক কড়া ভাষায় জানিয়ে দিয়েছিল পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে বড় মাশুল গুনতে হবে PNB কে। তবে তারপরে তেমন কোন খবর সামনে আসেনি। চলতি বছরে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ন্যায় PNB এর আর্থিক অবস্থা সহ সমস্ত ব্যাংকিং ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর সমস্ত বিষয় সামনে আসে। 

2

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি সংক্রান্ত নিয়ম-কানুন না মেনে ব্যবসা চালাচ্ছে। পাশাপাশি ব্যাংকটি ঋণ ও অগ্রিম দেওয়ার ক্ষেত্রেও আইন ভেঙেছে। যার জেরে কড়া পদক্ষেপ নিতে হয়েছে এবং  জরিমানা বাবদ PNB-কে ১.৩ কোটি টাকা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ঘটনায় গ্রাহকদের চিন্তা করার কোনও কারণ নেই। ব্যাংকের উপর আরোপ করা মোটা অংকের জরিমানার টাকা লেনদেন বা ঋণের উপর কোনও প্রভাব ফেলবে না।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading