Article By – সুনন্দা সেন

৯এপ্রিল, ২০২৫ অর্থাৎ আজ RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন যে, ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-এর মুদ্রানীতি কমিটি বা MPC সম্মতির সাথে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬% করার সিদ্ধান্ত নিয়েছে। এটি চলতি বছর (২০২৫)-এর দ্বিতীয় বার হার কমানো। ফেব্রুয়ারি মাসের রেপো রেট ৬.৫% থেকে ৬.২৫%-এ নামিয়ে আনা হয়, প্রায় পাঁচ বছরের মাথায়। শুধু এই টুকু নয় মালহোত্রা জানান, স্ট্যান্ডার্ড ডিপোজিট ফ্যাসিলিটি (SDF) হার ৬% থেকে ৫.৭৫% এবং মার্জিনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি ৬.৫% থেকে ৬.২৫%-এ নামিয়ে আনার পরিকল্পনা চলছে। MPC বর্তমানে সহনশীল অবস্থায় থাকায় কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাস্ফীতি এবং প্রবৃদ্ধির গতিশীলতার উপর ভিত্তি করে হার কমানোর অনুমতি দিচ্ছে।
ভারতের প্রকৃত মোট গ্রোস ডোমেস্টিক প্রডাক্ট বা GDP বার্ষিক ভিত্তিতে ৬.৫% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যা ২০২৫-২৬ অর্থবছরের জন্য পূর্বের ৬.৭%-এর পূর্বাভাস থেকে সংশোধিত করা হয়েছে। RBI দ্বারা সংশোধিত ত্রৈমাসিক ভিত্তিক প্রবৃদ্ধির প্রত্যাশার নিম্নরূপ হলে:-
- প্রথম ত্রৈমাসিকের জন্য ৬.৫%, যা পূর্বে ৬.৭% অনুমান করা হয়েছিল।
- দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ৬.৭% অনুমান করা হয়েছে ৭%-এর তুলনায়।
- তৃতীয় ত্রৈমাসিকে ৬.৫%-এর পরিবর্তে ৬.৬% হবে বলে আশা করা হচ্ছে।
- চতুর্থ ত্রৈমাসিকে জন্য ৬.৩%, যা আগে ৬.৫% ছিল।
MPC জানিয়েছে যে দেশের রিটেল খুচরা মুদ্রাস্ফীতি স্থিরিশীল থাকবে। ফেব্রুয়ারি, ২০২৫-এ মুদ্রাস্ফীতি ৩.৬১% ছিল। এছাড়া RBI-এর মতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য CPI মুদ্রাস্ফীতি ৪% হবে। যা আগে অনুমানিক ৪.২%-এর থেকে কম।




