buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

ঝুঁকি কমাতে একীভূতকরণের পরামর্শ! স্মল ফাইন্যান্স ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে RBI

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

উচ্চ ঝুঁকি এবং ক্রমবর্ধমান সম্পদের মানের চাপের কারণে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI কয়েকটি স্মল ফাইন্যান্স ব্যাংকের অস্থিরতা থেকে বেরোনর উপায় খুঁজছে। এর পাশাপাশি ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা এই ব্যাংকগুলিকে স্কেল বৃদ্ধি এবং ঝুঁকি কমাতে একীভূতকরণ বা মার্জ করার চেষ্টা করার কথা বলেছে। এই খাতের উপর নজরদারিকারী তিনজন নির্বাহী জানিয়েছেন, স্মল ফাইন্যান্সগুলি RBI-এর পর্যবেক্ষণে রয়েছে। আর পর্যবেক্ষণের মাধ্যমেই সমাধান উঠে আসছে যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলির উদ্বেগ নিয়ন্ত্রক পর্যায়ে ব্যাংকগুলির মধ্যে একীভূতকরণ হল অন্যতম বিকল্প।

10

মাইক্রো লোন খাতে চলমান চাপের কারণে স্মল লোন ব্যাংকগুলি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রয়েছে। যেখানে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ গড় নন-পারফর্মিং অ্যাসেট বা NPA ১৮ মাসের সর্বোচ্চ ১১.৬%-এ পৌঁছেছে। আর গ্রুপ হিসেবে, এই ঋণদাতাদের (lenders) ক্রমবর্ধমান মাইক্রো-লোন পোর্টফোলিওর ১৫.৩% NPA হিসেবে ছিল। অবশ্য গতবছরের ডিসেম্বর মাস পর্যন্ত শিল্প স্তরের তথ্য এখনও পাওয়া যায়নি। তবে ত্রৈমাসিক আয়ের ফলাফল অনুসারে, সামগ্রিক খাতভিত্তিক সম্পদের মান আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যার সমাধান ব্যাংকগুলির মার্জ হওয়ার পর পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।
ESAF স্মল ফাইন্যান্স ব্যাংকের মোট লোনের ৫৭% তার নিজ রাজ্য কেরালা এবং প্রতিবেশী তামিলনাড়ুতে রয়েছে। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের মোট ঋণের দুই-তৃতীয়াংশই অনিরাপদ মাইক্রোলোনের বিভাগে রয়েছে। এদিকে আমানতের সংগ্রহের ক্ষেত্রে বেশির ভাগ SFB-এর বার্ষিক প্রবৃদ্ধি ব্যাংকিং শিল্পের গড়ের তুলনায় বেশি। ডিসেম্বরের শেষে সূর্যোদয় ব্যাংক ৪৯.৭% বার্ষিক প্রবৃদ্ধির সাথে ৯,৭০৮ কোটি টাকায় শীর্ষে রয়েছে। উৎকর্ষ ব্যাংকের বার্ষিক আমানত ৩৩.৫% বৃদ্ধি পেয়ে ২০,১৭২ কোটি টাকা হয়েছে। ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ এবং কৃষিক্ষেত্রে ঋণ সরবরাহ বাড়ানোর জন্য RBI SFB ইকোসিস্টেম তৈরি করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading