buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

রুপির মান কমলেও RBI-এর নজর মূল্যস্ফীতির দিকে! সুদের হার বাড়ানো নিয়ে তুঙ্গে বাজার জল্পনা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের রুপির ওপর ক্রমেই চাপ বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগের অনিশ্চয়তার কারণে ডলারের তুলনায় রুপি প্রায় রেকর্ড নিম্নস্তরে পৌঁছে গিয়েছে, কিন্তু এই পরিস্থিতিতেও ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI আপাতত সুদের হার বাড়িয়ে রুপিকে রক্ষা করার কথা ভাবছে না। সূত্রের খবর, RBI-এর কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনৈতিক বৃদ্ধিকে অতিরিক্ত ধাক্কা থেকে বাঁচানো। আর শুধুমাত্র সুদের হার বাড়ালেই রুপির পতন থামবে না, এতে উল্টে দেশের বৃদ্ধির গতি আরও মন্থর হতে পারে। 

July 18 New in article ads By Sir 1

বর্তমানে বাজারে জোর জল্পনা চলছে যে RBI আগামী কয়েক মাসে বেট হাইক করতে পারে। ইন্টারনেট রেট স্ব্যপ মার্কেট ইতিমধ্যেই আগামী এক বছরে ১০০ বেসিস পয়েন্টেরও বেশি রেট বৃদ্ধির সম্ভাবনা ধরছে। এমনকি কিছু আন্তর্জাতিক ব্যাংক জুন মাস থেকেই রেট বাড়ার সম্ভাবনা দেখছে। তবে RBI-এর অবস্থান ভিন্ন। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে ভারতের রিটেইল মূল্যস্ফীতি এখনও ২%-৬% সীমায়, CPI মূল্যস্ফীতি ৩.৪০%। অবশ্য যদিও তেলের দামের কারণে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩% হয়েছে। তাই RBI আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছে।
এদিকেে রুপির ওপর চাপ কমাতে RBI ইতিমধ্যেই বাজারে ডলার বিক্রি শুরু করেছে। গত কয়েক দিনে কেন্দ্রীয় ব্যাংক বড় আকারে হস্তক্ষেপ বা ইন্টারভেনশন করে রুপির পতন সাময়িকভাবে থামানোর চেষ্টা করেছে। সাথে বিদেশী বিনিয়োগে কর ছাড়ের মতো বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রয়েছে। তবে এশিয়ার অণ্যান্য দেশ কিন্তু অন্যপথে হাঁটছে। ইন্দোনেশিয়া ইতিমধ্যেই তাদের মুদ্রা রুপিয়াহ (Rupiah)-কী বাঁচাতে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে। ফলে প্রশ্ন উঠছে যে, ভারতও কী শেষ পর্যন্ত এই পথে হাঁটবে? তাই নজর থাকবে RBI-এর ওপর।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading