ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্ণর শক্তিকান্ত দাস শুক্রবার অর্থাৎ ১৯জুলাই, ২০২৪ কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের মধ্যে সম্পর্ক, সুদের হার, নিয়ম না মেনে চলার কারণে নিয়ন্ত্রিত সংস্থাগুলির, গ্রামীণ খরচ বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ব্যাংকিং লাইসেন্স প্রদানের বিষয়ে কথা বলেছেন। দাস জানিয়েছেন সবার প্রথমে RBI এবং ভারত সরকারের মধ্যে মতাভেদ ঘটে বা ভবিষ্যতে ঘটলে সেগুলি amicably বা বন্ধুত্বপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টার বিষয় আগে আলোচনা করা হবে। তারপর আলোচনার বিষয় হিসাবে সুদের হার বৃদ্ধির বিষয়ে স্থিতিশীলতা আনা এবং তার জন্য যাতে মূল্যস্ফীতি বৃদ্ধি না পায় সেই বিষয়ে RBI আলোকপাত করবে বলে জানা যাচ্ছে।
শক্তিকান্ত দাস বর্তমানে ৬.২% সুদের হারের বিষয় উল্লেখ করে বলেছেন এই সুদের হারেও দেশের প্রবৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। গত তিন বছরে দেশের গড় প্রবৃদ্ধি হয়েছে ৮.৩%। যা এই বছরের জন্য অনুমান করা হচ্ছে ৭.২%। পাশাপাশি তিনি বলেন যে, এই প্রবৃদ্ধি হবে সেই নিয়ে আশাবাদী। তবে বর্তমানে দেশী প্রবৃদ্ধি নিয়ে ভাবার সময়। তাই এমন অবস্থায় RBI কর্পোরেট হাউসগুলিকে ব্যাংকিং লাইসেন্স দেওয়ার কথা ভাবছে না। যখন সংবাদ মাধ্যম গভর্নরকে ব্যাংকিং সেক্টরে কর্পোরেট হাউস বা সংস্থাগুলির প্রবেশের বিষয় পুনঃরায় জিজ্ঞেস হয়। তখন তিনি বলেন বিষয়টি অস্বিকার বা উপেক্ষা করছেন না। তবে বর্তমান পরিস্থিতি এই বিষয় ভাবা সঠিক নয়।
শক্তিকান্ত দাস ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ব্যাংকিং লাইসেন্স দেওয়ার বিষয় নিজের বক্তব্যে আরও জানিয়েছেন, যখন বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ব্যাংকিং লাইসেন্স দেওয়ার পর বা তারা ব্যাংকিং খাতে প্রবেশ করে তখন তাদের ইন্টারেস্ট কনফ্লিক্ট করে। যেখানে থার্ড পার্টি লেনদেন একটি বড় সমস্যা তৈরী করে। যে কারণে যে কোনো লেনদেন খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং পাশাপাশি ঝুঁকিও বাড়তে থাকে। তাই এখন এই বিষয় না ভেবে অন্যান্য বিষয়ে RBI বেশি নজর দিচ্ছে পাশাপাশি সরকারের গ্রামীণ ব্যবস্থাপনায় খরচ বৃদ্ধির কাজে RBI মেজর পার্ট হিসাবে কাজ করতে চায়।
Article By – সুনন্দা সেন






