buzywithinfoBuzy With Info
Everything About Business
rbskfig

গ্লোবাল ফাইন্যান্সের শীর্ষ তিন কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে RBI! কী বললেন গভর্ণর শক্তিকান্ত দাস?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)- এর গভর্ণর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, RBI মার্কিন ভিত্তিক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স (Global Finance) দ্বারা প্রকাশিত তালিকায় টানা দ্বিতীয় বছরের জন্য নিজের স্থান ধরে রেখেছে। বিশ্বব্যাপী শীর্ষ তিন কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক। গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল রিপোর্ট কান্ড ২০২৪- এ A+ রেটিং পেয়েছেন শক্তিকান্ত দাস। RBI- এর তরফ থেকে ‘X’ হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, “আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে টানা দ্বিতীয় বছরের জন্য RBI গভর্ণর শক্তিকান্ত দাস গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডে ‘A+’ রেট পেয়েছেন। 

5 2

১৯ আগস্ট প্রকাশিত রিপোর্ট কার্ডে দেখা গেছে যে, দাস A+ গ্রেট সহ বিশ্বের তিন কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আর শীর্ষস্থানে রয়েছেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান কেটেল থমসেন এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজাল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর থমাস জর্ডান। এর পাশাপাশি জানা যাচ্ছে যে, গ্লোবাল ফাইন্যান্স বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলির মূল্যস্ফীতি নিয়ন্ত্রন, অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য, মুদ্রার স্থিতিশীলতা এবং সুদের হার ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে সাফল্যের উপর ভিত্তি করে A+ থেকে F স্কেলে গ্রেড নির্ধারন করে থাকে। 

New in article ads By Sir

গ্লোবাল ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা এবং সম্পাদকীয় পরিচালক জোসেফ গিয়ারাপুটো (Joseph Giarraputo) উল্লেখ করেছেন, কেন্দ্রীয় ব্যাংকাররা গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই চালিয়েছে। আর এই কাজে প্রাথমিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে উচ্চ সুদের হার। এখন বিশ্বের সমস্ত দেশগুলি এই প্রচেষ্টার ফলাফল দেখতে পাচ্ছে, কারণ উল্লেখযোগ্যভাবে মুদ্রাস্ফীতির হার কমে গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এই সাফল্যের জন্য RBI- এর গভর্ণর শক্তিকান্ত দাসকে অভিনন্দন জানিয়েছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading