buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

সরকারি ব্যাংকের ক্রেডিট কার্ডের সাবসিডিয়ারি প্ল্যান প্রত্যাখ্যান করল RBI! কেন্দ্রীয় ব্যাংকের এমন সীদ্ধান্ত গ্রহণের পেছনে কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি ক্রেডিট কার্ড সহায়ক সংস্থা স্থাপনের জন্য কানারা ব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যা এই সরকারি মালিকানাধীন ব্যাংকটি কার্ড ব্যবসায় নতুনভাবে প্রবেশ করার জন্য পরিকল্পনাটি আনে। তাই কানারা ব্যাংক নিজে থেকেই ক্রেডিট কার্ড ইস্যু করে ক্রেডিট কার্ড ব্যবসার জন্য একটি নন- ব্যাংকিং আর্থিক পরিষেবা লাইসেন্সের জন্য অনুমতি চায় নিয়ন্ত্রকের কাছে। আর RBI- এর প্রাথমিক রুপে প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ, একটি পাবলিক সেক্টর ব্যাংককে নন- ব্যাংকিং আর্থিক পরিষেবার লাইসেন্স দেওয়ার পক্ষপাতি তারা নন। 

10

তবে মজার বিষয় হল স্টেট – ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI- এর ক্রেডিট কার্ড ব্যবসার জন্য একটি আলাদা সাবসিডিয়ারি রয়েছে। আর SBI- কার্ডস এবং পেমেন্ট সার্ভিসেস, একটি নন – ব্যাংকিং আর্থিক সংস্থা। যা দেশের শীর্ষস্থানীয় ক্রেডিট কার্ড প্রদানকারী। একই ভাবে ব্যাংক অফ বরোদারও BOB কার্ড নামে একটি কার্ড সহায়ক সংস্থা রয়েছে। আর এই সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাংক অণুমতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে প্রত্যেক বিষয় RBI খতিয়ে দেখছেন। তাই যেকোনো অনুমতি আদায় আগের মত সহজ নেই। 
এছাড়া অনেকে মনে করছেন ঋণদাতাদের অনিরাপদ ঋণের শক্তিশালী বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে RBI পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে। আর ক্রেডিট কার্ড মারফত ঋণ সাধারণত অনিরাপদ প্রকৃতির হয়। ইতিমধ্যে ব্যাঙ্গালরের কানারা ব্যাংকের হেড কোয়াটারে ব্যাংকটি ৯ লাখ ক্রেডিট কার্ড প্রচলন করেছে। যা এক বছরের আগের তুলনায় ৩৭% বেশি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading