buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

উজ্জীবন ইউনিভার্সাল ব্যাংকের আবেদন আবারও প্রত্যাখ্যান করলো RBI; লোন পোর্টফোলিও আরও বৈচিত্র্যময় করার নির্দেশ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের কেন্দ্রীয় ব্যাংক RBI (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া) উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ইউনিভার্সাল ব্যাংক লাইসেন্সের আবেদন ফেরত পাঠিয়েছে। তবে এটিকে সরাসরি প্রত্যাখান বলা যাচ্ছে না, বরং কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও শর্ত দিয়ে আবেদনটি পুনরায় জমা দেওয়ার পরামর্শ দিয়েছে RBI। কেন্দ্র ব্যাংক চাইছে, ইউনিভার্সাল ব্যাংকে রূপান্তরিত হতে গেলে ব্যাংকের লোন পোর্টফোলিও আরও ব্যালেন্সড হোক। যাতে বিভিন্ন সেক্টর যেমন কর্পোরেট, রিটেইল লোন, SME ইত্যাদিতে সমানভাবে বিনিয়োগ থাকে। 

9

RBI-এর প্রধান উদ্বেগ হলো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের লোন বুক বা লোন পোর্টফোলিওর পর্যাপ্ত বৈচিত্র্যের অভাব। বর্তমানে ব্যাংকটির লোনের বড় অংশই মাইক্রোফাইন্যান্স খাতে কেন্দ্রীভূত। এই ধরনের একমুখী নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি বাড়াতে পারে। প্রসঙ্গত, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই লাইসেন্সের জন্য আবেদন করেছিল। একই ক্ষেত্রে অন্য কিছু ছোট ফাইন্যান্স ব্যাংকের আবেদনও RBI আগে ফিরিয়ে দিয়েছিল বা শর্তসাপেক্ষে বিবেচনা করেছে।
উল্লেখযোগ্যভাবে, ইউনিভার্সাল ব্যাংক লাইসেন্স পেলে একটি ছোট ফাইন্যান্স ব্যাংক বড় পরিসরে কাজ করতে পারে। যেমন—কর্পোরেট লোন, ইনভেস্টমেন্ট ব্যাংকিংসহ আরও বিভিন্ন আর্থিক পরিষেবা দেওয়ার সুযোগ তৈরি হয়। তাই এই লাইসেন্স উজ্জীবনের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উজ্জীবন জানিয়েছে, তারা RBI-এর নির্দেশ মেনে চলবে এবং নিজেদের ঋণ পোর্টফোলিও আরও বৈচিত্র্যময় করে ভবিষ্যতে পুনরায় আবেদন করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading