buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

RBI শীঘ্রই UPI- এর মতো ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস চালু করবে! এটির কাজ এবং সুবিধা কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

RBI গভর্নর শক্তিকান্ত দাস আজ অর্থাৎ সোমবার (২৬ আগস্ট) ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস (ULI) প্রবর্তনের ঘোষণা করেছেন। যা দেশের ক্রেডিট সিস্টেমের পরিবর্তনের একটি পদক্ষেপের অংশ। ULI- এর লক্ষ্য ঋণগ্রহীতাদের ক্রেডিট মূল্যায়ন প্রক্রিয়াকে স্ট্রীমলাইন করা বা সহজতর করা এবং এই সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করা। বিশেষ করে ছোট ঋণগ্রহীতাদের জন্য এটি প্রবর্তন করা হচ্ছে। এছাড়া ULI কোনো প্রকার বাধা, বিপত্তিহীন এবং যথাযথ ঋণ গ্রহণের পরিবেশ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ওপেন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (APIs) সহ একটি ওপেন আর্কিটেকচারকে একীভূত করে। 

8 3

ULI প্ল্যাটফর্মটি আধার – ই – কেওয়াইসি (Aadhaar – e – KYC), রাজ্য সরকারের জমির রেকর্ড, প্যান কার্ড যাচাইকরণ এবং অ্যাকাউন্ট এগ্রিগেটর (পরিষেবার রেকর্ড) সহ বিভিন্ন উৎস থেকে ডেটা একত্রিত করবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর শক্তিকান্ত দাস উল্লেখ করেছেন যে, ২০১৬ সালের এপ্রিল মাসে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) দ্বারা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) চালু করা হয়েছিল। একই ভাবে কেন্দ্রীয় ব্যাংক গত বছর একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু করে সহজভাবে ঋণ গ্রহণের জন্য। যাকে বর্তমানে ULI বলা হবে। অবশ্য ২০২৩ সালের আগস্ট মাসের সময় প্ল্যাটফর্মটি কিষাণ ক্রেডিট কার্ড ঋণ, ডেয়ারি ক্ষেত্রের ঋণ, MSME ঋণ, ব্যক্তিগত ঋণ এবং হোম লোনের মতো পরিষেবাগুলির উপর বেশি দৃষ্টিপাত দিতে শুরু করে। যা বর্তমানে একাধিক সম্পত্তিগত অনুসন্ধানের ডেটার মতো পরিষেবাগুলির সাথেও যুক্ত হবে। 

ULI- এর লক্ষ্য এবং কাজের বিষয়টি তো জানলেন। দাস ULI- এর সুবিধা বা বেনিফিটের বিষয়েও উল্লেখ করেছেন। চলুন তবে সেগুলি কী কী তা দেখে নেওয়া যাক–

New in article ads By Sir 1
  1. ULI একাধিক উৎস থেকে ডেটা একত্রিত করে ক্রেডিট মূল্যায়নের জন্য প্রয়জনীয় সময় কমিয়ে দেবে। 
  1. নিশ্চিত করে ডেটা গোপনীয়তা বজায় রাখতে সিস্টেমটি সম্মতির ভিত্তিতে কাজ করবে। 
  1. এটি একাধিক প্রযুক্তিতে একীভূত করার কারণে ঋণ গ্রহণের জটিলতা কমিয়ে দেবে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading