buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

এখন UPI-এর মাধ্যমে ট্যাক্স পেমেন্টের সীমা 5 লক্ষ টাকা, আর কী কী সুবিধা পাবেন?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

UPI এর মাধ্যমে কর প্রদানের সীমা বাড়ানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এবার থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কর দেওয়া যাবে UPI-এর মাধ্যমে৷ মঙ্গলবার শুরু হওয়া মুদ্রা নীতি কমিটির (এমপিসি) তিন দিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রদান করে একথা জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। ইউপিআই এর মাধ্যমে কোনও কিছুর বিল পেমেন্ট করা ভীষণ সহজ হওয়ায় দিন দিন জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

6

 বর্তমানে UPI এর জন্য কর প্রদানের সীমা 1 লক্ষ টাকা। বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রের উপর ভিত্তি করে, রিজার্ভ ব্যাঙ্ক সময়ে সময়ে পুঁজিবাজার, আইপিও সাবস্ক্রিপশন, ঋণ সংগ্রহ, বীমা, চিকিৎসা ও শিক্ষামূলক পরিষেবা ইত্যাদির মতো নির্দিষ্ট বিভাগের জন্য সীমা পর্যালোচনা করেছে এবং বর্ধিত করেছে বলে জানান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। যেহেতু প্রত্যক্ষ ও পরোক্ষ কর প্রদান স্বাভাবিক, নিয়মিত এবং উচ্চ মূল্যের। তাই ইউপিআই এর মাধ্যমে ট্যাগ পেমেন্টের সীমা লেনদেন প্রতি 1 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 5 লক্ষ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে। এই বিষয়ে আলাদা করে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।

New in article ads By Sir 1

 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের ব্যবহারকারীর সংখ্যা 42.4 কোটিতে পৌঁছেছে। তবে আগামী দিনে এই সংখ্যা যে আরও বাড়বে সেই বিষয়ে নিশ্চিত কেন্দ্রীয় ব্যাংক। UPI-তে ‘ডেলিগেটেড পেমেন্ট’ চালু করার প্রস্তাবও রয়েছে বলে খবর। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান, “ডেলিগেটেড পেমেন্টস” একজন ব্যক্তিকে প্রাথমিক ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য ব্যক্তির জন্য একটি UPI লেনদেনের সীমা সেট করার অনুমতি প্রদান করবে। এটি সারা দেশে ডিজিটাল পেমেন্টকে আরও উপলব্ধ করার পাশাপাশি এর ব্যবহার বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাও শীঘ্রই জারি করা হবে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading