buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

RBI-এর নতুন চ্যালেঞ্জ; তালিকাভুক্ত সংস্থাগুলিতে ব্যক্তিগত বিদেশী বিনিয়োগের সীমা ১০%-এ উন্নীত করবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ RBI তালিকাভুক্ত কোম্পানিগুলিতে ব্যক্তিগত বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের সীমা দ্বিগুণ করে ১০%-এ উন্নীত করার পরিকল্পনা করছে। দুই উর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং রয়টার্স দ্বারা পর্যালোচনা করা নথি অনুসারে, এই উদ্দেগ্যের লক্ষ্য মূলধন প্রবাহ বৃদ্ধি করা। দুর্বল আয়, উচ্চ মূল্যায়ন এবং মার্কিন শুল্কের সম্ভাবনার চাপে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPIs সেপ্টেম্বরে NSE নিফটির রেকর্ড সর্বোচ্চ অবস্থানের পর থেকে ভারতীয় শেয়ার বাজার থেকে ২৮ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ সরিয়ে নিয়েছে।

July 18 New in article ads By Sir 1

বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য ভারত সরকার এখনও পর্যন্ত বিদেশী ভারতীয় (Overseas Indians)-দের জন্য সীমাবদ্ধ থাকা সমস্ত বিদেশী বিনিয়োগকারীদের সুবিধাগুলি প্রসারিত করেছে। একই সাথে প্রযোজ্য বিনিয়োগের (applicable Investment) সীমা বাড়িয়েছে। অবশ্য অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং বাজার নিয়ন্ত্রক সেবি (সিকিউরিটিজ অ্যান্ড একসেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)-এর কাছ থেকে এই বিষয়ে অফিসিয়ালি মন্তব্য পাওয়া যায়নি। তবে নথিতে দেখা গেছে, পরিকল্পনাগুলিতে সমস্ত বিদেশী ব্যক্তিগত বিনিয়োগকারীকে একটি তালিকাভুক্ত কোম্পানিতে সর্বোচ্চ ১০% বিনিয়োগের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় তালিকাভুক্ত সংস্থাগুলিতে বিদেশী বিনিয়োগকারীদের সীমা বাড়ানোর পরিকল্পনা সরকার, RBI এবং সেবির মধ্যে আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এও ঠিক যে সরকার এবং RBI এই পদক্ষেপের পক্ষে থাকলেও, বাজার নিয়ন্ত্রক বিদেশী বিনিয়োগ সীমা মেনে চলার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এটি সতর্ক করে দিয়েছে যে সহযোগীদের সাথে মিলিতভাবেএকক বিদেশী বিনিয়োগকারীর ১০% হোল্ডিং ৩৪% ছাড়িয়ে যেতে পারে, যা টেকওভার নিয়ম চালু করতে পারে। সরকার এবং নিয়ন্ত্রকরা এখন সংস্কারগুলি চূড়ান্ত করার আগে বর্তমানে বাজারে থাকা উদ্বেগগুলি বিবেচনা করছেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading