Article By – সুনন্দা সেন

ভারতের রিজার্ভ ব্যাংক বা RBI দ্বারা চালিত হয় রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা RTGS। যা দেশীয় ব্যাংকগুলির রিয়েল – টাইম ফান্ড ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। সম্প্রতি শোনা যাচ্ছে RTGS বা টাইমগ্রস সেটেলমেন্ট সিস্টেম সম্ভবত মার্কিন ডলার, ইউরো এবং পাউন্ডের মতো প্রধান বাণিজ্যিক মুদ্রাগুলির মাধ্যমে লেনদেন সম্প্রসারিত করার লক্ষ্যে রয়েছে। RBI-এর গভর্ণর শক্তিকান্ত দাস বলেছেন, যে কেন্দ্রীয় ব্যাংক RTGS-এর পরিধি বাড়ানোর কথা ভাবছে। আর লেনদেনের ক্ষেত্রে সম্প্রসারণ দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে অর্জিত হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান বাণিজ্য মুদ্রা অন্তর্ভুক্ত করার জন্য RTGS সম্প্রসারণ করা আরও সাশ্রয়ী মূল্যের ক্রস-বর্ডার পেমেন্ট এবং রেমিট্যান্সের অ্যাক্সেসকে ত্বরান্বিত করবে। RBI ক্রমাগতভাবে এই উদ্দ্যোগকে সমর্থন করছে। সংবাদ মাধ্যমগুলির দ্বারা প্রকাশিত রিপোর্ট এবং বিভিন্ন প্রতিবেদন অনুসারে, RBI গভর্নর RBI-এর ৯০ সম্মেলনে বক্তিতা দেওয়ার সময় বলেছিলেন যে ভারত এবং অন্যান্য কয়েকটি দেশ ইতিমধ্যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় মোতে ক্রস – বর্ডার ফাস্ট পেমেন্ট সিস্টেম প্রসারিত করার প্রচেষ্টা শুরু করেছে।
RTGS-এর সম্বাব্য সম্প্রসারণের পাশাপাশি গভর্নর ক্রস বর্ডার পেমেন্ট সক্ষম করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা CBDCs-এর ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য মান এবং অন্তক্রিয়াশীলতার সমন্বয় প্রয়োজন হবে। যদিও দেশগুলি অভ্যন্তরীন বিবেচনার ভিত্তিতে তাদের নিজস্ব সিস্টেম ডিজাইন করতে পছন্দ করতে পারে।




