Article By – সুনন্দা সেন

বেসরকারি খাতের ঋণদাতা DCB ব্যাংক নির্বাচিত মেয়াদের জন্য ৩ কোটি টাকার নীচের ফিক্সড ডিপোজিট (FD) বা স্থায়ী আমানতের সুদের হার কমিয়েছে। ব্যাংকটির ওয়েবসাইট অনুসারে, তারা FD সুদের হার ৬৫ বেসিস পয়েন্ট (BPs) পর্যন্ত কমিয়েছে। সংশোধিত হার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ অর্থাৎ আজ থেকে কার্যকর হবে। গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-রেপো রেট ৬.৫০% থেকে ৬.২৫% করার পর এই সংশোধন আনা হয়েছে। যা ২০২০ সালের পর প্রথম এই ধরনের হ্রাস। যেহেতু রেপো রেট কমানোর ফলে ব্যাংকগুলির তহবিলের খরচ কমে যায়, তাই তারা পরবর্তীকালের ঋণ এবং আমানতের হারের উপর প্রভাব ফেলে।
সংশোধনের পর, DCB ব্যাংক এবার থেকে সাধারণ নাগরিকদের জন্য ৭দিন থেকে ১০ বছর মেয়াদের ৩কোটি টাকার কম FD-তে ৩.৭৫% থেকে ৮.০৫%-এর মধ্যে সুদের হার অফার করবে। ১৯ মাস থেকে ২০ মাসের মেয়াদের FD-তে সর্বোচ্চ ৮.০৫% সুদের হার অফার করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংকটি ৩কোটি টাকার কম পরিমানের FD-তে ৪.২৫% থেকে ৮.৫৫%-এর মধ্যে সুদের হার প্রদান করবে। তাদের জন্য ১৯ মাস থেকে ২০ মাসের মেয়াদের FD-তে সর্বোচ্চ ৮.৫৫% সুদের হার অফার করবে। সংশোধিত DCB ব্যাংকের FD সুদের হার:
| FD-এর মেয়াদ | সাধারণ নাগরিকদের জন্য সুদের হার | প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার |
| ৭ দিন থেকে ৪৫দিন | ৩.৭৫% | ৪.২৫% |
| ৪৬ দিন থেকে ৯০ দিন | ৪% | ৪.৫০% |
| ৯১ দিন থেকে ৬ মাসের কম | ৪.৭৫% | ৫.২৫% |
| ৬ মাস থেকে ১০ মাসের কম | ৬.২০% | ৬.৭০% |
| ১০ মাস থেকে ১২ মাসের কম | ৭.২৫% | ৭.৭৫% |
| ১২ মাস | ৭.১০% | ৭.৬০% |
| ১২ মাস ১ দিন থেকে ১২ মাস ১০ দিন | ৭.৭৫% | ৪.২৫% |
| ১২ মাস ১১ দিন থেকে ১৭ মাস | ৭.১৫% | ৭.৬৫% |
| ১৭ মাস ১ দিন থেকে ১৮ মাস ৫ দিন | ৭.১০% | ৭.৬০% |
| ১৮ মাস ৫ দিন থেকে ১৯ মাসের কম | ৭.৪০% | ৭.৯০% |
| ১৯ মাস থেকে ২০ মাস | ৮.০৫% | ৮.৫৫% |
| ২০ মাস ১ দিন থেকে ৬৯৯ দিন | ৭.৪০% | ৭.৯০% |
| ৭০০ দিন থেকে ২৬ মাস | ৭.৫০% | ৮% |
| ২৬ মাসের বেশি থেকে ৩৭ মাসের কম | ৭.৫০% | ৮% |
| ৩৭ মাস থেকে ৩৮ মাস | ৭.৮৫% | ৮.৩৫% |
| ৩৮ মাস ১ দিন থেকে ৬১ মাসের কম | ৭.৪০% | ৭.৯০% |
| ৬১ মাস | ৭.৬৫% | ৮.১৫% |
| ৬১ মাস ১ দিন থেকে ১২০ মাস | ৭.২৫% | ৭.৭৫% |




