buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

শেয়ারবাজারে ঝুঁকি কমাতে RBI-এর কড়া সিদ্ধান্ত; প্রোপাইটারি ট্রেডিংয়ে ব্যাংকের টাকা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের আর্থিক ব্যবস্থায় ঝুঁকি নিয়ন্ত্রণ এবং শেয়ারবাজারে অতিরিক্ত লিভারেজ কমাতে বড় পদক্ষেপ নিল দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া’। নতুন সংশোধিত নিয়মে বলা হয়েছে, এখন থেকে স্টক ব্রোকারদের ফান্ডিংয়ের ক্ষেত্রে ১০০% কোল্যাটারাল রাখা বাধ্যতামূলক। পাশাপাশি প্রোপাইটারি ট্রেডিং বা ব্রোকারদের নিজের নামে ট্রেডিংয়ের জন্য ব্যাংকের অর্থ ব্যবহার করা যাবে না। এই নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো বাজারে অতিরিক্ত ধার নিয়ে ট্রেডিং কমানো এবং স্থিতিশীলতা বজায় রাখা। কারণ যখন ব্রোকার বা ট্রেডিং সংস্থাগুলি বেশি ধার নিয়ে বাজারে বড় পজিশন নেয়, তখন বাজার পড়ে গেলে ক্ষতির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। 

10

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক যদি স্টক ব্রোকার বা সংশ্লিষ্ঠ আর্থিক সংস্থাকে ঋণ প্রদান করে, তাহলে সেই ঋণের পুরো পরিমাণের বিপরীতে সমান মূল্যের কোল্যাটারাল বা নিরাপত্তা থাকতে হবে। অর্থাৎ আংশিক রূপে নয় – পুরো ১০০% সুরক্ষা ছাড়া এই ধরনের ফান্ডিং সম্ভব হবে না। এর পাশাপাশি ব্যাংক থেকে নেওয়া অর্থ ব্যবহার করে ব্রোকারদের নিজেদের লাভের জন্য শেয়ারবাজারে ট্রেড করার পথ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এই ধরনের ট্রেডিংকে বলা হয় প্রোপাইটারি ট্রেডিং। 

নিয়ন্ত্রকের মতে, ব্যাংকের অর্থ দিয়ে এমন ঝুঁকিপূর্ণ ট্রেডিং করলে আর্থিক ব্যবস্থায় অস্থিরতা তৈরি হতে পারে। আর বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে এই সিদ্ধান্তের ফলে মার্জিন ফান্ডিং কমে যেতে পারে এবং কিছু ব্রোকারেজ সংস্থার ব্যবসায় চাপ পড়তে পারে। ট্রেডিং ভলিউমও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ শেয়ারবাজারকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং টেকসই করবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলিতে বাজারে খুচরো বিনিয়োগকারীর অংশগ্রহণ অনেক বেড়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থাগুলি এখন বেশি সতর্ক হয়ে ঝুঁকি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে, যাতে বড় ধরনের আর্থিক ধাক্কা এড়ানো যায়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading