buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

FD-তে সুদের হার ৮.৭৫% পর্যন্ত! কোন ব্যাংক সুদের হার সংশোধন করেছে? নতুন সুদের হারের বিষয় আলোচনা করা হলো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

RBL ব্যাংক ৩ কোটি টাকার কম পরিমাণ অর্থের ফিক্সড ডিপোজিট বা FD-এর জন্য সুদের হার সংশোধন করেছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, সংশোধিত FD রেট ১৫ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। সংশোধনের পরে ব্যাংকটি সাধারণ নাগরিকদের জন্য FD-তে ৩.৫০% থেকে ৮% এবং প্রবীণ নাগরিকদের জন্য FD-তে ৮.৫০% পর্যন্ত সুদের হার অফার করছে। RBL ব্যাংক সুপার সিনিয়র সিটিজেনদের (৮০ বছর এবং তার বেশি বয়সি) জন্য FD-তে ৮.৭৫% সুদের হার অফার করছে।

9

RBL ব্যাংক তার সংশোধিত সুদের হারে ৫০০ দিনের ম্যাচুরিটি হওয়া FD-তে সর্বোচ্চ সুদের হার অফার করছে। চলুন তবে দেখে নেওয়া যাক ব্যাংকটি নতুন সুদের হারের তালিকার বিষয়। –

ডিপোজিটের মেয়াদবার্ষিক ডোমেস্টিক এবং ফ্লেক্সি FD সুদের হার
৭ দিন থেকে ১৪ দিন৩.৫০%
১৫ দিন থেকে ৪৫ দিন৪%
৪৬ দিন থেকে ৯০ দিন৪.৫০%
৯১ দিন থেকে ১৮০ দিন৪.৭৫%
১৮০ দিন থেকে ২৪০ দিন৫.৫০%
২৪১ দিন থেকে ৩৬৪ দিন৬.০৫%
৩৬৫ দিন থেকে ৪৫২ দিন৭.৫০%
৪৫৩ দিন থেকে ৪৯৯ দিন৭.৮০%
৫০০ দিন৮%
৫০১ দিন থেকে ৫৪৫ দিন৭.৮০%
৫৪৬ দিন থেকে ২৪ মাস৭.৮০%
২৪ মাস ১ দিন থেকে ৩৬ মাস৭.৫০%
৩৬ মাস ১ দিন থেকে ৬০ মাস ১ দিন৭.১০%
৬০ মাস ২ দিন থেকে ১২০ মাস৭%
ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিট (৬০ মাসের)৭.১০%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading