অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সুদের হার নিয়ে আলোচনার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রাস্থীতি কমিটি মঙ্গলবার অর্থাৎ ৬ আগস্ট, তার তিন দিনের সম্মেলন শুরু করেছে। ছয় সদস্যের এই RBI MPC, ভারতের বেঞ্চমার্ক সুদের হার নির্ধারিত করেছে। এই কমিটি আগামীকাল অর্থাৎ ৮ আগস্ট দেশের সুদের হার সংক্রান্ত সীদ্ধান্ত ঘোষণা করবে। অর্থনীতিবিদদের মতে, RBI– এর মুদ্রাস্থীতি কমিটি এবারেও রেপো রেট ৬.৫%- এ অপরিবর্তিত রাখবে বলে আশা করছে। আর মুদ্রাস্ফীতির উর্ধ্বগতির ঝুঁকির কারণে ডিসেম্বরের আগে মূল নীতির হার বা Key policy rate কমানোর সম্ভাবনা দেখছে না। বিশেষ করে ফুড বাসকেটে তা প্রযোজ্য হবেই বলে মনে করা হচ্ছে।
RBI গভর্নর শক্তিকান্ত দাস আগামীকাল ২০২৪ সালের দ্বি-মাসিক মুদ্রানীতির বিবৃতি পেশ করবেন। দাসের সভাপতিত্বে ছয় সদস্যের মুদ্রানীতি কমিটি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শেষ আটটি মুদ্রানীতি পর্যালোচনায় রেপো রেট ৬.৫% অপরিবর্তিত রেখেছে। যেহেতু রেপো রেট সরকারি ব্যাংকের ঋণের খরচ এবং ব্যক্তিগত সুদের হার প্রভাবিত করে, তাই এবারও সেগুলি অপরিবর্তিত বা সামান্য বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশা করছে। কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ উপসনা ভরদ্বাজ বলেছেন, খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকি নিকট সময়েও তার আধিপত্য অব্যাহত রাখবে। তাই রিজার্ভ ব্যাংক মনিটারি পলিসি পরিবর্তন করার বিষয় তাড়াহুড়ো করবে না।
উচ্চ খাদ্যের মূল্যের পেছনে ভারতের CPI মূল্যস্ফীতি জুন মাসে ৫.০৮% পৌঁছেছে। যা চার মাসের সর্বোচ্চ স্তর। একই সময় ফুড বাস্কেটের মুদ্রাস্ফীতি বেড়ে ৯.৩৬%- এ দাঁড়িয়েছে, যা তার আগের মাসে অর্থাৎ মে মাসে ৮.৬৯% ছিল। RBI জুলাই মাসের CPI (Consumer Price Index) মুদ্রাস্ফীতির তথ্য ১২ আগস্ট প্রকাশ করবে। রেটিং এজেন্সি ICRA (Investment Information and Credit Rating Agency)- এর গবেষণা ও আউটরিচের প্রধান অর্থনীতিবিদ অদিতি নারায়ন বলেছেন গত বছরের উচ্চ প্রবৃদ্ধি এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি সমান, অর্থাৎ ৪.৯%।





