buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে ১০ অক্টোবর? চলতি মাসের ছুটির দিন ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে আঞ্চলিক উৎসব এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কর্তৃক ঘোষিত ছুটির কারণে এই মাসে বেশ কয়েকদিন ছুটি থাকছে। যার মধ্যে বিশেষ উৎসব লক্ষী পুজো, কুমার পূর্ণিমাসহ সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ দেশের কিছু রাজ্যে দীর্ঘ সপ্তাহিক ছুটি লক্ষ্য করা যাবে। সংক্ষেপে বলতে গেলে অক্টোবর মাস হলো উৎসবের মাস, ছুটির দিনে পূর্ণ। কারণ এই মাসে ধর্মীয় এবং আঞ্চলিক উভয় উৎসবই উদযাপিত হবে। যার মধ্যে রয়েছে দীপাবলি, কারোয়া চৌথ, ছোট পূজা। এছাড়া দশমী বা দশেরা এবং লক্ষী পুজো ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এর অর্থ হলো এই মাসে স্কুল, কলেজ, সরকারি অফিস এবং ব্যাংকগুলি বেশ কয়েকদিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

8 3

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতে দেশের ২১টি ব্যাংক ছুটির তালিকার আওতায় পড়ছে। যার মধ্যে ন্যাশনাল এবং আঞ্চলিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ছোট, দিপাবলী ও কালী পূজার জন্য রাজ্য ভিত্তীতে ছুটি নির্ধারিত হয়। তেমনি বিবাহিত হিন্দু মহিলারা পালন করেন কারোয়া চৌথ, যা ১০ অক্টোবর পালিত হবে চলতি বছরে। বিশেষ ভাবে এই উৎসব পালিত হয় উত্তরপ্রদেশে। RBI ছুটির ক্যালেন্ডারে কারোয়া চৌথকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করলেও, কেবল নির্বাচিত অঞ্চলের ব্যাংক বন্ধ থাকবে। বর্তমানে হিমাচল প্রদেশের ব্যাংকগুলি ১০অক্টোবর বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। 

অক্টোবর মাসের বাকি ছুটির দিন এবং রাজ্যের নাম নীচে উল্লেখ করা হলো:

  • ১০ অক্টোবর: কারোয়া চৌথের জন্য হিমাচল প্রদেশে ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৮ অক্টোবর: কাটি বিহুর জন্য আসামের ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২০ অক্টোবর: দিওয়ালি বা দীপাবলির জন্য ওড়িশা, সিকিম, মহারাষ্ট্র, মণিপুর, বিহার বাদে সর্বত্র ছুটি থাকবে ব্যাংক। 
  • ২১ অক্টবর : লক্ষীপুজো / দিওয়ালি / দীপাবলি, গোবর্ধন পুজোর জন্য মহারাষ্ট্র, MP, ওড়িশা, সিকিম, মণিপুর, জম্বু অ্যান্ড কাশ্মিরের ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২২ অক্টোবর: বালি পাতিপদ / কালিপদিয়ামি, লক্ষীপুজোর জন্য গুজরাট, মহারাষ্ট্র, সিকিম, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটকের ব্যাংক বন্ধ থাকবে।
  • ২২ অক্টোবর:  ভাইদুজ / ভাইফোঁটা / চিত্রগুপ্ত জয়েন্তির জন্য গুজরাট, উত্তরপ্রদেশ, মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের ব্যাংকগুলি বন্ধ থাকবে।
  • ২৭ অক্টোবর: ছোট পুজার জন্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ডে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২৮ অক্টোবর: সকালের ছোট পুজার জন্য বিহার এবং ঝাড়খন্ডের ব্যাংক বন্ধ থাকবে।
  • ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম বার্ষিকী উপলক্ষে গুজরাটে ব্যাংক বন্ধ থাকবে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading