Article By – সুনন্দা সেন

দেশের প্রায় প্রত্যেকটি মানুষের কোনো না কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। অবশ্য নিরাপত্তার সাথে যে সকল বিনিয়োগকারী বেশি নির্ভরশীল হয়ে পড়েন বিনিয়োগে, তাদের লক্ষ্য থাকে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। জনপ্রিয়তা অনুসারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI– এর পর জনপ্রিয়তার উপর ভিত্তি করে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB। গ্রামাঞ্চল থেকে শহর কিংবা ছাত্র-ছাত্রী থেকে প্রবীণ জণগণের অনেকেরই PNB- এ সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আপনার বা পরিবারের যদি কারোর PNB- এ সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
আগামী ১ অক্টোবর, ২০২৪ থেকে দ্বিতীয় সর্ববৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক PNB, তার সার্ভিস চার্জে একাধিক বদল আনছে। আসুন সেগুলি কী কী তা দেখে নেওয়া যাক। –
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাগুলির সেভিংস অ্যাকাউন্টে মাসিক এবং ত্রৈমাসিক হিসাবে নূন্যতম ৫০০ টাকা জমা রাখতেই হবে।
- গ্রাম ও মফস্বলের PNB- এর সেভিংস অ্যাকাউন্ট নূন্যতম ১,০০০ টাকা রাখতেই হবে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শহরাঞ্চলের সেভিংস অ্যাকাউন্টে সর্বনিম্ন ২০০০ টাকা রাখতে হবে।
- PNB- এর ছোট লকারের জন্য খরচ পড়বে ১০০০ টাকা।
- শহরাঞ্চলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বড় লকারের জন্য খরচ হবে ১,২৫০ টাকা থেকে ২,০০০ টাকা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ১ অক্টোবর থেকে যে সমস্ত গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখবে না তাদের ৫০ টাকা থেকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।




