অন্য ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের মতোই কাজ করে পোস্ট অফিস Savings Account। ন্যূনতম 500 টাকা জমা দিয়ে 50 টাকার কম পরিমাণে টাকা তোলা যায়। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। 10,000 টাকা পর্যন্ত সুদের উপর কোনও ট্যাক্সও নেই। জুলাই-সেপ্টেম্বর 2024 ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস Savings Account-এ সুদের হার 4 শতাংশ। আসুন, এবার দেখে নেওয়া যাক অন্যান্য ব্যাঙ্কগুলি এর তুলনায় Savings Account-এ কত পরিমাণে সুদ দিচ্ছে।
1. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সেভিংস অ্যাকাউন্টে, 10 কোটি টাকা পর্যন্ত জমার উপর 2.70 শতাংশ এবং 10 কোটি টাকার উপরে ডিপোজিটের উপর 3 শতাংশ সুদ দিচ্ছে।
2. HDFC ব্যাঙ্ক 50 লক্ষ টাকার কম সেভিংস অ্যাকাউন্টে 3 শতাংশ এবং 50 লক্ষ টাকার বেশি পরিমাণে 3.50 শতাংশ সুদ দেয়।
3. ICICI ব্যাঙ্কও 50 লক্ষ টাকার নীচে দৈনিক ব্যালেন্সে 3 শতাংশ এবং 50 লক্ষ টাকার উপরে দিনের শেষ ব্যালেন্সে 3.5 শতাংশ সুদ দেয়৷
4. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) 10 লক্ষ টাকার কম ব্যালেন্সে 2.70 শতাংশ সুদ এবং 10 লক্ষ থেকে 100 কোটি টাকার কম ব্যালেন্সে 2.75 শতাংশ সুদ দেয়৷ PNB 100 কোটি টাকা বা তার বেশি ব্যালেন্সে 3 শতাংশ সুদ দিয়ে থাকে।
5. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 50 লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্সের উপর 2.75 শতাংশ সুদ এবং 50 লক্ষ থেকে 100 কোটি টাকার উপরে ব্যালেন্সে 2.90 শতাংশ সুদ দেয়৷ এই ব্যাঙ্ক 100 কোটি থেকে 500 কোটি টাকার উপরে ব্যালেন্সে 3.10 শতাংশ সুদ এবং 500 কোটি থেকে 1000 কোটি টাকার উপরে ব্যালেন্সে 3.40 শতাংশ সুদ দেয়৷ 2000 কোটি টাকার উপরে ব্যালেন্সে প্রদত্ত সর্বোচ্চ সুদের হার হল 4.20 শতাংশ।
6. IDFC ফার্স্ট ব্যাঙ্ক 1 লক্ষ টাকার কম হলে 3 শতাংশ সুদ দেয়, 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকার কম হলে 3.50 শতাংশ সুদ দেয়৷ এই ব্যাঙ্ক 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে ব্যালেন্সের উপর 4 শতাংশ সুদ দেয়৷ 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা এবং 5 কোটি থেকে 50 কোটি টাকার মধ্যে ব্যালেন্সের উপর 7 শতাংশ সুদ দেয় এই ব্যাঙ্ক। IDFC ফার্স্ট ব্যাঙ্ক 10 লক্ষ থেকে 5 কোটি টাকার মধ্যে ব্যালেন্স হলে সর্বোচ্চ 7.25 শতাংশ সুদ দিয়ে থাকে।
Article By – আস্তিক ঘোষ






