দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)৷ মঙ্গলবার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঘোষণা করেছে, SBI বোর্ড এই অর্থবর্ষে 3 বিলিয়ন ডলার (ভারতীয় টাকায় প্রায় 25,084 কোটি টাকা) সংগ্রহ করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এই অর্থ সংগ্রহ করা হবে ঋণপত্রের মাধ্যমে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তহবিলগুলি পাবলিক অফারিং -এর মাধ্যমে বা এক বা একাধিক ধাপে বড় অঙ্কের অসুরক্ষিত নোটগুলির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করবে বলে জানা গিয়েছে। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, এই নোটগুলি মার্কিন ডলার বা অন্য কোনও বড় বৈদেশিক মুদ্রায় ইস্যু করা হবে।
সরকারি প্রকল্পের কোর্স
একটি প্রতিবেদন অনুসারে, কোন কাজে এই তহবিল ব্যবহার করা হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি এসবিআই। দেশে ঋণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতীয় ব্যাঙ্কগুলি নিজেদের মূলধনের রিজার্ভ বাড়াচ্ছে। আর্থিক বছরে ঋণের উপকরণগুলির মাধ্যমে মূলধন বাড়াতে অনুরূপ পরিকল্পনা করেছে কানাডা ব্যাঙ্ক,পঞ্জাব এবং সিন্ধু ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো বেশ কয়েকটি সরকারী মালিকানাধীন ব্যাঙ্কগুলিও।

জানুয়ারীতে, SBI সফল ভাবে Basel III -এর সঙ্গে অতিরিক্ত Tier-I চিরস্থায়ী বন্ড ইস্যু করে 50 বিলিয়ন টাকা (প্রায় 600 মিলিয়ন ডলার) সংগ্রহ করেছে। পাশাপাশি, এসবিআই এর চেয়ারম্যান দীনেশ কুমার খারা গত মাসে জানান, তাঁর বৃদ্ধির উদ্যোগকে সমর্থন করার জন্য ইক্যুইটি মূলধন বাড়াতে প্রস্তুত। মঙ্গলবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার 0.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে, বছরের শুরু থেকে শেয়ার বৃদ্ধি পেয়ে মোট 30.05 শতাংশে গিয়ে পৌঁছেছে।
Article By – আস্তিক ঘোষ




