গতকাল অর্থাৎ শুক্রবার (২১জুন, ২০২৪ তারিখ) দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ড প্রদান করেছে। ওই দিন আর্থিক পরিষেবা সচিব বিবেক জোশীর উপস্থিতিতে SBI- এর চেয়ারম্যান দীনেশ কুমার খাঁড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে ডিভিডেন্টের চেক তুলেদেন।
অর্থমন্ত্রক ‘X’ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) হান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড হিসেবে State Bank Of India- এর চেয়ারম্যানের কাছ থেকে ৬,৯৫৯.২৯ কোটি টাকার চেক পেয়েছেন।
সরকারি প্রকল্পের কোর্স
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ার প্রতি ১৩.৭০ টাকা লভ্যাংশ বা ডিভিডেন্টের ঘোষণা করেছে। যা তার আগের আগের অর্থবছরের জন্য বিতরন করা শেয়ার প্রতি ১১.৩০ টাকা থেকে বেশি। এছাড়া State Bank Of India ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৭,০৮৫ কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন করেছে। যা তার আগের অর্থবছরের ৫৫,৬৮৪ কোটি টাকার নিট মুনাফা থেকে অনেকটা বেশি।

Article By – সুনন্দা সেন





