বড় পদক্ষেপ SBI–এর। চলতি আর্থিক বছরে সারা দেশে 400টি শাখা খোলার লক্ষ্যমাত্রা নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গত অর্থবর্ষে 137 টি শাখা খুলেছে দেশ জুড়ে। মোট 59 টি নতুন গ্রামীণ শাখা চালু করা হয়েছে। 2024 সালের মার্চ পর্যন্ত SBI-এর 22,542 টি শাখার নেটওয়ার্ক রয়েছে সারা দেশে।
SBI চেয়ারম্যান দীনেশ কুমার খারা জানিয়েছেন, “কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে, 89 শতাংশ ডিজিটাল এবং 98 শতাংশ লেনদেন শাখার বাইরে হচ্ছে, শাখাগুলির আর প্রয়োজন আছে কিনা। আমার উত্তর হ্যাঁ, শাখার এখনও প্রয়োজন রয়েছে। কারণ আরও নতুন নতুন ক্ষেত্রগুলি উদ্ভূত হচ্ছে”। তিনি বলেন, বেশিরভাগ অ্যাডভাইজারি এবং সম্পদ পরিষেবার মতো কিছু নির্দিষ্ট পরিষেবা রয়েছে, যা শুধুমাত্র শাখা থেকে দেওয়া যেতে পারে।
সরকারি প্রকল্পের কোর্স
SBI চেয়ারম্যান দীনেশ কুমার খারা আরও বলেন, “আমরা সেই জায়গাগুলি চিহ্নিত করব যেখানে সুযোগ রয়েছে এবং সেই জায়গাগুলোতে আমরা শাখা খোলার পরিকল্পনা করছি৷ আমরা এই বছর প্রায় 400 টি নতুন শাখা যুক্ত করার পরিকল্পনা করছি”। সহায়ক সংস্থাগুলির নগদীকরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে খারা জানান যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের তালিকাভুক্ত করার আগে তাদের ক্রিয়াকলাপ আরও বাড়ানোর জন্য অপেক্ষা করবে।

2024 সালের মার্চে শেষ হওয়া গত অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ 489.67 কোটি টাকার অতিরিক্ত মূলধন যোগ করেছে৷ কর্মীদের জন্য ESOPও বরাদ্দ করেছে SBI৷ বর্তমানে ব্যাঙ্কের অংশীদারিত্ব 69.95 শতাংশ থেকে 69.11 শতাংশে নেমে গিয়েছে।
Article By – আস্তিক ঘোষ





