buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

SBI ১.৭ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের কার্যকলাপ বন্ধ রেখেছে! কিন্তু কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (১৭ মার্চ,২০২৫) বিষয়টির সাথে অবগত তিনটি সূত্র জানিয়েছে, নীতিগত হার কমানো বা রেট কাট এবং কেন্দ্রীয় ব্যাংকের তারল্য বৃদ্ধির জন্য বন্ড ইয়েল্ড (Bond yields) বাড়িয়েছে। সম্পদের দিক থেকে বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) চলতি অর্থবছরে ফান্ড সংগ্রহের পরিকল্পনা স্থগিত করছে। সূত্র জানায়, মার্চ মাসে শেষ হওয়ার আগে বন্ড বিক্রি করে বা বিক্রির মাধ্যমে ব্যাংকটি ১৫০ বিলিয়ন রুপি (প্রায় ১.৭ বিলিয়ন ডলার) তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছিল। কিন্তু এবার জানা যাচ্ছে যে SBI এপ্রিলে শুরু হওয়া আর্থিক বছরে এই তহবিল সংগ্রহ (ফান্ড কালেকশন) করবে।

7 3

অন্য আর একটি সূত্র জানিয়েছে, ব্যাংকটি বাজারে প্রবেশের জন্য একটি উপযুক্ত সময়ের অপেক্ষা করছে। কিন্তু কয়েক সপ্তাহে তা ইয়েল্ড বেশি রয়েছে। এই ব্যাংকটি নিকট ভবিষ্যতে বন্ড মার্কেটে দখল এড়িয়ে চলছে। অবশ্য SBI এখন রয়টার্সের কোনো প্রশ্নের জবাব দেয়নি। সাথে জানা যাচ্ছে যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট কাট এবং ব্যাংকিং ব্যবস্থায় বিপুল হারে লিক্যুইলিটি সঞ্চার করা সত্ত্বেও ফেব্রুয়ারির শুরু থেকে ভারতের ১০ বছর মেয়াদী ‘AAA’ রেটিং যুক্ত কর্পোরেট বন্ডের ইয়েল্ড ১৫ বেসিস পয়েন্ট বেড়েছে।

দ্বিতীয় সূত্র জানিয়েছে, SBI তাদের অ্যাসেট – লাইবিলিটি অবস্থান মূল্যায়ন করছে এবং বোর্ডের অনুমোদন থাকা সত্ত্বেও আপাতত বন্ড ইস্যুগুলি নিয়ে না এগোনোর সীদ্ধান্ত নিয়েছে। তার পরিবর্তে ব্যাংক আগামী বছরে এই বিষয়ে ভাবার প্রয়োজনীয়তা আছে কিনা বিবেচনা করবে। SBI-এর পরিকল্পিত বন্ড ইস্যুর মধ্যে রয়েছে Basel-III সম্মত অতিরিক্ত টিয়ার-I চিরস্থায়ী বন্ডের মাধ্যমে ৫০ বিলিয়ন টাকা এবং ১৫ বছর মেয়াদী অবকাঠামো বন্ডের মাধ্যমে ১০০ বিলিয়ন টাকা। অক্টোবরে ব্যাংকটি চিরস্থায়ী বন্ডের মাধ্যমে ৭.৯৮% হারে ৫০ বিলিয়ন টাকা সংগ্রহ করেছিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading