buzywithinfoBuzy With Info
Everything About Business
Utksmfibfig

স্মল ফিন্যান্স ব্যাংকগুলি অফার করছে উচ্চ সুদের হার! কোন মেয়াদের FD-তে সুদের হার কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

এখনও পর্যন্ত বিনিয়োগের অন্যতম বিকল্প হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD। যে কারণে দেশের বিভিন্ন সেক্টরের ব্যাংকগুলি গ্রাহক আকৃষ্ট করতে প্রায়ই সুদের হারে পরিবর্তন নিয়ে আসে। এই বিষয় পিছিয়ে থাকে না স্মল ফাইন্যান্স ব্যাংকগুলিও, RBI- এর নির্দেশিক অনুসরণ করে পরিবর্তিত করতে থাকে সুদের হার। আজকে আমরা চলতি মাসে জনপ্রিয় স্মল ফাইন্যান্স ব্যাংকগুলির পরিবর্তিত সুদের হারের বিষয় জানবো। যেহেতু উচ্চ সুদের হারের নিরিখে পর্যালোচনা করা হবে। তাই ব্যাংকগুলির যে FD মেয়াদে বেশি সুদের হার অফার করে সেগুলি উল্লেখ করেছেন। যেমন:-

11
  1. AU স্মল ফাইন্যান্স ব্যাংক:  ব্যাংকটি ১৮ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮% সুদের হার অফার করে থাকে। 
  1. ইক্যুইটি স্মল ফাইন্যান্স ব্যাংক:  ব্যাংকটি ৪৪৪ দিনের FDতে গ্রাহকদের ৮.৫০% পর্যন্ত সুদের হার অফার করে থাকে। 
  1. ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক:  এই ব্যাংক ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের মেয়াদী ফিক্সড ডিপোজিটে ৮.২৫% সুদের হার অফার করে থাকে। 
  1. জানা স্মল ফাইন্যান্স:  এই স্মল ফাইন্যান্স ব্যাংকটি ৩৬৫ দিন থেকে ১০৯৫ দিনের FD-তে ৮.২৫% সুদের হার অফার করে থাকে গ্রাহকদের। 
  1. নর্থইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক:   এই ব্যাংক ৫৪৬ দিন থেকে ১১১১ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের বার্ষিক ৯% সুদের হার অফার করে থাকে। 
  1. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক:  এই জনপ্রিয় স্মল ফাইন্যান্স ব্যাংক ২ বছর ২দিনের মেয়াদের FD- তে গ্রাহকদের বার্ষিক ৮.৬৫% সুদের হার অফার করে থাকে। 
  1. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক:  এই ব্যাংক তার গ্রাহকদের ১২ মাস বা ১ বছরের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৮.২৫% সুদ অফার করে। 
  1. ইউনিট স্মল ফাইন্যান্স ব্যাংক:  এই স্মল ফাইন্যান্স ব্যাংক ১০০১ দিন মেয়াদের FD- তে ৯% সুদের হার অফার করে থাকে গ্রাহকদের। 
  1. উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংক:-  ব্যাংকটি দুটি মেয়াদের FD- তে ৮.৫০% সুদের হার অফার করে। আর মেয়াদ দুটি হল ২ বছর থেকে ৩ বছরের এবং ১৫০০ দিনের। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading