buzywithinfoBuzy With Info
Everything About Business
boi

টাটাগ্রুপের নতুন পার্টনার ব্যাংক অফ ইন্ডিয়া! অংশীদারিত্বের পেছনের কারণ কী?

টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড (Tata Power Solar Systems Ltd.) শুক্রবার (২৬ জুলাই, ২০২৪) একটি বিবৃতি বলেছে যে এটি ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India) বা BOI- এর সাথে পার্টনারশিপ করেছে। যে অংশীদারিত্ব দেশের গ্রীণ এনার্জি সলিউশন প্রদানকারীর একটি অংশ। মূলত টাটা গ্রুপের টাটা পাওয়ার সোলার সিস্টেম তার সোলার এনার্জির কাজ এবং EV (Electric Vehicle) – এর কাজ প্রসারিত করার জন্য BOI– এর সাথে পার্টনারশিপ করেছে বলে জানা যাচ্ছে। 

6

প্রকাশিত বিবৃতিতে কোম্পানিটি বলেছে যে এটি ছাদে সোলার ইনস্টোলেশন এবং EV চার্জিং স্টেশন স্থাপনের কাজে অর্থায়নের জন্য ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে অংশীদারিত্ব শুরু করেছে। আর এটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক। পাশাপাশি এই অংশীদারিত্ব প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে আবাসিক ব্যবহারকারী, হাউজিং সোসাইটি এবং মাইক্রো, স্মল এবং মাঝারি উদ্দ্যেগ (MSMEs) সহ বিস্তৃত গ্রাহকদের লক্ষ্য করে ছাদে সোলার ইনস্টলেশনের প্রচারকে সমর্থন করে। যে কোনায় ইনস্টল করতে ইচ্ছুক গ্রাহক ৫% মার্জিন মানি প্রয়োজনে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। 

New in article ads By Sir 1

লোনগুলি প্রতি বছর ৭.১০%- এর আকর্ষনীয় সুদের হারে দেওয়া হয় এবং যার মেয়াদ থাকে ১০ বছরের। তার অংশ হিসাবেই আংশিদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড এবং ব্যাংক অফ ইন্ডিয়া (BOI)। জানা যাচ্ছে BOI- এর সাহায্যে রেজিস্টার করা হাউসিং সোসাইটি এবং আবাসিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলি সোলার ইনস্টল করার জন্য ১০% মার্জিন মানির প্রয়োজনে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ থেকে উপকৃত হতে পারবেন। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading