buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

বাহ্যিক রেমিটেন্সের উপর কর, ভারতীয়দের বিদেশী খরচ কত শতাংশ কমিয়েছে? এই বিষয় RBI- এর তথ্য বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটে কর কেন্দ্রিক একাধিক নতুন নিয়ম গ্রহণ করা হয়েছে। যেখানে একাধিক করের হার হ্রাস করা হয়েছে, আবার একাধিক ক্ষেত্রে নতুন ভাবে কর আরোপ করা হয়েছে। ভারত সরকারের এই বিষয়ক সিদ্ধান্ত দেশের সাধারণ জনগণের উপর বড়ো প্রভাব ফেলেছে। এবার জানা যাচ্ছে যে ভারত থেকে বাহ্যিক রেমিট্যান্সের উপর ট্যাক্স বা কর সংগ্রহ ভারতীয়দের বিদেশে খরচ কমিয়েছে। RBI জানিয়েছে, বিদেশ ভ্রমণ এবং অধ্যয়নের মতো মূল বিভাগগুলিতে ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা দেখা দিচ্ছে ঠিক এই কারণে। 

11

২০২৪ সালের জুন মাসে বাহ্যিক রেমিট্যান্সে ভারতীয়দের মোট ব্যয় ৪৪% কমে ২.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা এক বছরের আগ অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে ৩.৯ বিলিয়ন ডলার ছিল। কেবল তাই নয় এটি মে মাসে রেকর্ড ২.৪ বিলিয়ন ডলার ব্যয়ে থেকে ৮% কম। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য বলছে, জুন মাসে এই হ্রাসে ভ্রমণ, বিদেশে পড়াশোনা এবং নিকটাত্মীয়দের রক্ষণাবেক্ষণ সহ প্রধান বিভাগগুলিকে প্রভাবিত করে।  ভ্রমণ রেমিট্যান্স, যা সবচেয়ে বড় অংশ গঠন করে। তা ২০২৪ সালের জুনে ১.৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যা ২০২৩ সালের জুনের ১.৫ বিলিয়ন ডলার ছিলো।, একই সময়ে বিদেশে পড়াশোনার জন্য রেমিট্যান্স ২৩৭ মিলিয়ন ডলার থেকে কমে ১৭৭ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

New in article ads By Sir 1

মে এবং জুনের পরিসংখ্যানের তুলনা করলেও একটি পতন দেখা যাচ্ছে। যদিও সেটি বছরের তুলনায় বছরের তুলনায় কম। কারণ মে মাসে মোট রেমিট্যান্স ছিল ২.৪ বিলিয়ন ডলার, যা জুনের পরিসংখ্যান থেকে প্রায় ১১% বেশি। ভ্রমণ-সম্পর্কিত রেমিট্যান্স মে মাসে ১.৪ বিলিয়ন ডলার থেকে জুন মাসে কমে ১.৩ বিলিয়ন ডলারে নেমেছে। যা প্রায় ৯% হ্রাসকে প্রতিফলিত করে। বিদেশে পড়াশোনার জন্য রেমিটেন্সও কমেছে। মে মাসে যা ২১১ মিলিয়ন ডলার ছিলো, জুন মাসে তার থেকে কমে ১৭৭ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading