buzywithinfoBuzy With Info
Everything About Business
PNB

বছর শেষে বিনিয়োগের সেরা সুযোগ! FD-তে ব্যাপক হারে সুদ বড়াল PNB

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

টাকা সঞ্চয়ের অন্যতম ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে টাকা বিনিয়োগ করা। এতে বিনিয়োগ করে একজন গ্রাহক নিশ্চিত ও ভালো রিটার্ন পেয়ে থাকেন। সম্প্রতি 3 কোটি থেকে 10 কোটি টাকার স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট-এর জন্য 6.00 শকাংশ থেকে 7.50 শতাংশ সুদের হার অফার করছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট-এর নতুন রেটগুলি 13 ডিসেম্বর 2024 তারিখ থেকে কার্যকর হয়েছে৷

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর ফিক্সড ডিপোজিট (FD) রেট:

11

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) 7 দিন থেকে 45 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (FD) উপর 6.00 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

46 দিন থেকে 60 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (FD) উপর 6.40 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

61 দিন থেকে 91 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (FD) উপর 6.60 শতাংশ সুদের হার দেওয়া হবে।

91 দিন থেকে 179 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (FD) উপর 7.00 শতাংশ সুদের হার দেওয়া হবে।

180 দিন থেকে 1 বছরের কম সময়র ফিক্সড ডিপোজিটের (FD) উপর 7.25 শতাংশ সুদের হার দেবে।

1 বছরের ফিক্সড ডিপোজিটের (FD) উপর 7.50 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading