buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

উৎসবের মরশুমের পরেও ছুটির আমেজ; এমন অবস্থায় নভেম্বর,২০২৫- এর ব্যাংক বন্ধ থাকার দিনগুলির সম্পূর্ণ তালিকা এলো প্রকাশ্যে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নভেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথে উৎসবের মরশুম শেষ হয়ে যাওয়ার কারণে, বেশিরভাগ মানুষ তাদের নিয়মিত রুটিনে ফিরে যাচ্ছেন। তবে আগামী মাসে সারা দেশের ব্যাংকগুলি প্রায় ৯ থেকে ১০ দিন বন্ধ থাকবে, অর্থাৎ ছুটির রেশ একই ভাবে থেকে যাচ্ছে। যে সমস্ত গ্রাহকরা তাদের ব্যাংকের শাখায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কোনও লেনদেনের সময়সূচী নির্ধারণ করার আগে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) দ্বারা জারি করা ব্যাংক ছুটির তালিকাটি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে২০২৫ সালের নভেম্বর মাসে বিভিন্ন রাজ্যের ব্যাংকগুলি প্রায় নয় দিন বন্ধ থাকবে, যার মধ্যে সপ্তাহান্ত, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং ওয়াঙ্গালা, গুরু নানক জয়ন্তী এবং আরও অনেক উৎসব অন্তর্ভুক্ত থাকবে। 

10

RBI- এর ছুটির তালিকা এবং আঞ্চলিক ছুটির তালিকা হিসেবে যে দিনগুলি ব্যাংক বন্ধ থাকবে, সেগুলি হলো: 

  • ১ নভেম্বর কন্নড় রাজ্যোৎসব/ ইগাস-বাঘওয়াল উপলক্ষে বেঙ্গালুরু এবং দেরাদুনে ব্যাংক বন্ধ থাকবে।
  • ভারতীয় রিজার্ভ ব্যাংকের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসারে, ৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রহস পূর্ণিমা উপলক্ষে আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
  • ২ নভেম্বর, ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১৬ নভেম্বর, ২২ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর শনিবার এবং রবিবার থাকবে, যা সারা দেশে নিয়মিত সাপ্তাহিক ব্যাংক ছুটি।

যদিও এই দিনগুলিতে উল্লেখিত রাজ্যের উল্লেখিত শহরের শাখাগুলি বন্ধ থাকবে। তবে গ্রাহকরা ATM(Automated Teller Machine), ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস এবং UPI (Unified Payments Interface) পরিষেবাগুলি কোনও বাধা ছাড়াই ব্যবহার করতে পারবেন। যদিও এই সব ক্ষেত্রে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কিছু সীমাবদ্ধতা রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading