Article By – সুনন্দা সেন

ক্রমবর্ধমান ব্যাংক আমানত চলতি অর্থবছরের আনুমাণিক বৃদ্ধির হারকে ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। যার প্রভাবে মন্থর হয়েছে ঋণ বা ক্রেডিট বৃদ্ধির গতি। ২০২৪ সালের জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত ব্যাংক আমানত ২১১.৯ লক্ষ কোটি টাকা ছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর প্রকাশিত পাক্ষিক (Fortnightly) তথ্য দেখায় ২০২৪ সালের মার্চ মাস থেকে ব্যাংকগুলি ৭.২ লক্ষ কোটি টাকার আমানত যোগ করেছে। যা তার আগের বছরের এই সময়ের মধ্যে সংগ্রহ বা যোগ করা আমানতের পরিমাণ থেকে প্রায় ৩.৫% বেশি।
অন্যদিকে চলতি বছরের জুলাই মাসের শেষে ব্যাংক ক্রেডিট পৌছেছে ১৬৮.১ লক্ষ কোটি টাকায়। যা ২০২৩-২৪ অর্থবছরের পর থেকে নতুন অর্থবছরে ৩.৮ লক্ষ কোটি টাকা বৃদ্ধির আভাস দিচ্ছে। ক্রমবর্ধমান ঋণগুলি একবছর আগের একই সময়ের তুলনায় যেমন বেশি, তেমনভাবে ব্যাংকগুলির অগ্রগতির তুলনায় তা ২.৩% বেশি। আমানত বৃদ্ধির হারের থেকে ব্যাংকের ঋণ বা ক্রেডিট হারের বৃদ্ধি মন্থর হওয়ার RBI- এর আশঙ্কা করা ঝুঁকির পরিমাণ কমবে। কারণ এই দুই সমান হবে।
তথ্য জানাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের আগামী দিনে ব্যাংকগুলির আমানত বৃদ্ধির হার আরও বৃদ্ধি পাবে। এছাড়া ব্যাংকগুলি এই কাজে তাদের ফ্র্যাঞ্চাইজকে শক্তিশালী করবে। পাশাপাশি জানা যাচ্ছে যে, অপেক্ষাতি বেশি খরচে আমানতের শংসাপত্রের মাধ্যমে তহবিল সংগ্রহ করছে ব্যাংকগুলি। আর আগামী দিনে ক্রেডিট হার কমানোর দায়বদ্ধতার সাথে ব্যাংকগুলি RBI- এর নির্দেশে একাধিক কার্যক্রম শুরু করতে পারে।
বছর পর বছর ধরে ব্যাংকের ক্রেডিট বৃদ্ধির পারফরম্যান্স আঘাত পেয়েছে। গত বছরের ১৯.৭% ক্রেডিট বৃদ্ধির তুলনায় এবছর ১৩.৬% ক্রেডিট বৃদ্ধি পেয়েছে। যেখানে পিছিয়ে থাকা আমানতবৃদ্ধি ১০.৬% বৃদ্ধি পেয়েছে। আমানতের প্রবৃদ্ধি, উন্নতি বর্তমানে দেখা গেলেও অতীতের ক্রেডিট বৃদ্ধির তুলনায় আমানত বৃদ্ধি পিছিয়ে।





