buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

অক্টোবর মাস পড়তেই শুরু হয়ে যাবে উৎসবের মরশুমের ছুটি! এমন অবস্থায় কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তা জেনে নিন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইতিমধ্যেই উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। তবে টানা ছুটি কাটানোর সময় এটি নয়। এছাড়া গ্রাহকরা ব্যাংকের পরিষেবা গ্রহণেও পাচ্ছেন সুবিধা, তবে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে জাতীয় এবং আঞ্চলিক (National and regional) ছুটির কারণে ১৫ দিনের জন্য দেশের ব্যাংকগুলি বন্ধ থাকবে। তবে এই সময় পেয়ে যাবেন মোবাইল ব্যাংকিং অপশান। এছাড়া লেনদেনের ক্ষেত্রে পেয়ে যাবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং UPI-এর সাহায্য নিতে পারেন। 

8 3

ভারতের সকল ব্যাংকগুলি প্রতি মাসের প্রত্যেক রবিবারের পাশাপাশি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার করে নিয়মিত বন্ধ থাকে। এর ছাড়াও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI জাতীয় (National), উৎসব এবং আঞ্চলিক ইভেন্ট (regional events)-এর ভিত্তিতে প্রত্যেক বছর একটি বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে থাকে। এবছরও ভারতের কেন্দ্রীয় ব্যাংক সাধারণ সপ্তাহান্তের ছুটির এবং বিশেষ ইভেন্টগুলি সহ একটি বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে ব্যাংকগুলির জন্য। 

অক্টোবর, ২০২৪-এর ভারতীয় ব্যাংকগুলির সংক্ষিপ্ত ছুটির বিবরণ হল: –

  1. অক্টোবর ১ জম্বু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য ছুটি। 
  1. অক্টোবর 2 মহাত্মা গান্ধী জন্ম জয়ন্তি / মহালয়ার জন্য ছুটি। 
  1. অক্টোবর ৩ নবরাত্রী ও মহারাজা অগ্রসেন জয়ন্তীর জন্য ছুটি। 
  1. অক্টোবর ৬-এ রবিবার, তাই ব্যাংক ছুটি থাকবে। 
  1. অক্টোবর ১০-এ দূর্গা পূজা / মহাসপ্তমির জন্য ছুটি। 
  1. অক্টোবর ১১-মহাষ্টমী ও মহানমীর জন্য ছুটি। 
  1. ১২ অক্টোবর দশমী এবং দ্বিতীয় শনিবার তাই ছুটি। 
  1. ১৩ অক্টোবর রবিবারের ছুটি। 
  1. অক্টোবর ১৬ লক্ষী পূজার জন্য আগরতলা ও পশ্চিমবঙ্গে ছুটি। 
  1.  অক্টোবর ২০ রবিবার তাই ছুটি।
  1.  ২৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি অর্থাৎ রবিবার। 
  1. অক্টোবর ৩১- দীপাবলি / কালি পূজোর জন্য ছুটি। 

কলকাতায় পার্শ্ববর্তী অঞ্চলের ব্যাংক বন্ধ থাকবে অক্টোবর মাসে ২, ১০ থেকে ১২, ১৬ এবং ৩১ তারিখ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading