buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

সামনে এলো সর্বশেষ SBI ব্যাংকের সিনিয়র সিটিজেন FD রেট! অমৃত বৃষ্টি স্কিমে ২ লক্ষ টাকা এবং ৪ লক্ষ টাকা বিনিয়োগে আপনি কত টাকা ফেরত পাবেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

একটি সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট বা FD হল একটি মেয়াদী আমানত পরিকল্পনা। যা প্রবীণ নাগরিকদের (৬০ বছর বা তার বেশি বয়সী) উচ্চ সুদের হার প্রদান করে। এই FD প্রবীণ নাগরিকদের আয়ের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠতে পারে। FD গুলিকে সবচেয়ে নিরাপদ বিকল্পগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। কারণ বাজারের অস্থিরতা ফিক্সড ডিপোজিট রিটার্নকে প্রভাবিত করে না। 

9

আয়কর আইনের ধারা 80C-এর অধীনে, কেউ চাইলেই ট্যাক্স-সেভিং FD-তে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা নিতে পারে। বেশির ভাগ ব্যাংকই প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের (৬০ বছরের নীচে যে সকল গ্রাহক থাকেন) চেয়ে বেশি সুদের হার প্রদান করে। এছাড়া সাধারণ গ্রাহকদের মতো প্রবীণ নাগরিকদেরও FD-এর জন্য ন্যূনতম ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের স্কিম বেছে নেওয়ার সুযোগ থাকে।

SBI প্রবীণ নাগরিকদের ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি প্রকল্পে ৭.৭৫% সুদের হার প্রদান করে থাকে। যদি একজন প্রবীণ নাগরিক স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি স্কিমে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন। তাহলে তিনি ২,১৯,৮৫৯ টাকা রিটার্ন পাবেন, যার মধ্যে ১৯,৮৫৯ টাকা সুদ রয়েছে। আবার যদি কোনো প্রবীণ নাগরিক SBI – একই FD প্রকল্পে ৪ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে ৪,৩৯,৭১৮ টাকা রিটার্ন পাবেন, যার মধ্যে ৩৯,৭১৮ টাকা সুদ রয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading