Article By – সুনন্দা সেন

ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI ২০২৬-২৭ অর্থবছরের SGB (Sovereign Gold Bond) প্রি-ম্যাচিওর রিডেম্পশন ক্যালেন্ডার প্রকাশ করেছে। অক্টোবর, ২০২৬ থেকে মার্চ, ২০২৭-এর মধ্যে মোট ৩২টি SGB ট্রাঞ্চে বিনিয়োগকারীরা নির্ধারিত সময়ের আগে বন্ড ভাঙিয়ে বেরিয়ে আসার সুযোগ পাবেন। আর এই বন্ডগুলির ইস্যু হয়েছিল ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে। SGB-এর স্বাভাবিক মেয়াদ (Normal Term) ৮ বছর হলেও, নিয়ম অনুযায়ী ইস্যুর তারিখ থেকে ৫ বছর পূর্ণ হওয়ার পর সুদ প্রদানের নির্দিষ্ট তারিখে প্রিম্যাচিওর রিডেম্পশনের সুযোগ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল– শুধু রিডেম্পশন ডেট জানা যথেস্ট নয়।
বিনিয়োগকারীকে RBI নির্ধারিত অনুরোধ উইন্ডোর মধ্যেই রিডেম্পশনের আবেদন করতে হবে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হতে পারে। আর আবেদন করা যায় সংশ্লিষ্ট ব্যাংক, অনুমোদিত পোস্ট অফিস, NSDL (National Securities Depository Limited), CDSL (Central Depository Services Limited), বা RBI রিটেইল ডিরেক্টরের মাধ্যমে, ৩২টি SGB ট্রাঞ্চের মধ্যে ২০২৬ পর্যন্ত রিডেম্পসেশনের তালিকা হল–
| SGB সিরিজ | প্রিম্যাচিওর রিডেম্পশন | আবেদন করার সময়সীমা |
| ২০১৯-২০ সিরিজ VI | ১৫ অক্টোবর, ২০২৬ | ১৪ সেপ্টেম্বর-৫ অক্টোবর, ২০২৬ |
| ২০২০-২১ সিরিজ VII | ১৯ অক্টোবর, ২০২৬ | ১৯ সেপ্টেম্বর-৯ অক্টোবর, ২০২৬ |
| ২০১৯-২০ সিরিজ VI | ৩০ অক্টোবর, ২০২৬ | ২৯ সেপ্টেম্বর-২১ অক্টোবর, ২০২৬ |
| ২০২০-২১ সিরিজ I | ২৮ অক্টোবর, ২০২৬ | ২৬ সেপ্টেম্বর-১৯ অক্টোবর, ২০২৬ |
| ২০২১-২২ সিরিজ VII | ২ নভেম্বর, ২০২৬ | ১-২৩ অক্টোবর, ২০২৬ |
| ২০২০-২১ সিরিজ VIII | ১৮ নভেম্বর, ২০২৬ | ১৭ অক্টোবর-৯ নভেম্বর, ২০২৬ |
| ২০২০-২১ সিরিজ II | ১৯ নভেম্বর, ২০২৬ | ১৯ অক্টোবর-৯ নভেম্বর, ২০২৬ |
| ২০২১-২২ সিরিজ I | ২৫ নভেম্বর, ২০২৬ | ২৩ অক্টোবর-১৬ নভেম্বর, ২০২৬ |
| ২০২১-২২ সিরিজ II | ১ ডিসেম্বর, ২০২৬ | ৩১ অক্টোবর-২১ নভেম্বর,২০২৬ |
| ২০২১-২২ সিরিজ VIII | ৭ ডিসেম্বর, ২০২৬ | ৬-২৭ নভেম্বর, ২০২৬ |
| ২০২১-২২ সিরিজ III | ৮ ডিসেম্বর, ২০২৬ | ৯-৩০ নভেম্বর, ২০২৬ |
| ২০১৯-২০ সিরিজ VII | ১০ ডিসেম্বর, ২০২৬ | ৭-৩০ নভেম্বর, ২০২৬ |
| ২০১৯-২০ সিরিজ I | ১১ ডিসেম্বর, ২০২৬ | ৯ নভেম্বর-১ ডিসেম্বর, ২০২৬ |
| ২০২০-২১ সিরিজ III | ১৬ ডিসেম্বর, ২০২৬ | ১৩ নভেম্বর-৭ ডিসেম্বর, ২০২৬ |
| ২০১৯-২০ সিরিজ II | ১৬ জানুয়ারি,২০২৭ | ১৬ ডিসেম্বর, ২০২৬- ৬ জানুয়ারি,২০২৭ |
| ২০২০-২১ সিরিজ IV | ১৪ জানুয়ারি,২০২৭ | ১৪ ডিসেম্বর, ২০২৬- ৪ জানুয়ারি, ২০২৭ |
| ২০২০-২১ সিরিজ IX | ৫ জানুয়ারি, ২০২৭ | ৫- ২৮ ডিসেম্বর, ২০২৬ |




