buzywithinfoBuzy With Info
Everything About Business
Repo rate

RBI-এর বড় সিদ্ধান্ত! EMI-তে প্রভাব না ফেলে রেপো রেট এখনও ৫.২৫-এ অপরিবর্তিত রইলো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর মনিটারি পলিসি কমিটি (MPC) রেপো রেট ৫.২৫%-এই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি RBI তাদের নিউট্রাল (Neutral) নীতিগত অবস্থানও বজায় রেখেছে। আর এই সিদ্ধান্ত বাজারের প্রত্যাশার সঙ্গেই মিলেছে। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতি, বিশেষ করে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকির মধ্যে RBI সতর্ক অবস্থান নিয়েছে। 

8 3

RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, যদিও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও শক্তিশালী। তবুও মূল্যস্ফীতির ওপর ভবিষ্যতের চাপ কীভাবে তৈরি হয়, তা পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে নিউট্রাল অবস্থানের অর্থ হল, RBI এখনই সুদের হার বাড়ানো বা কমানোর কোনও পুর্বনির্ধারিত সংকেত দিচ্ছে না। ভবিষ্যতের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করবে মূল্যস্ফীতি, ফুয়েল প্রাইস, বর্ষার পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক তথ্যের ওপর।

এই সিদ্ধান্তের ফলে আপাতত হোম লোন, গাড়ির ঋণ এবং অন্যান্য রেপো-লিঙ্কড ঋণের EMI-তে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হারেও তাৎক্ষণিক বড় পরিবর্তনের সম্ভাবনা কম। RBI একইসঙ্গে জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির ঝুঁকি এখনও রয়েছে। তবে দেশীয় চাহিদা, বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি প্রদান করছে। সেই কারণে কেন্দ্রীয় ব্যাংক আপাতত অপেক্ষা-ও-পর্যবেক্ষণের কৌশলই বেছে নিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading